চটির ছবি লাগানো টুপি পরা উচিত পুলিশের! কড়া আক্রমণ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের
চটির ছবি লাগানো টুপি পরা উচিত পুলিশের! আক্রমণ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের
রাজ্যের পুলিশকে চড়া ভাষায় আক্রমণ করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। করণদিঘির সভায় তিনি বলেন, চটির ছবি লাগানো টুপি পরা উচিত পুলিশের। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক লশুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে।

করণদিঘিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি
হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু এবং চোপড়ায় কিশোরী খুনের ঘটনায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। সে সভাতেই যোগ দিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পরে অন্য একটি সভায় যোগ দেন তিনি।

পুলিশকে আক্রমণ বিজেপি সাংসদের
পুলিশের বিরুদ্ধে সরকারের তাবেদারির অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশ জুতো চাটছে। এরপরেই তিনি বলেন, অশোক স্তম্ভ লাগানো টুপি পরার যোগ্যতা পুলিশের নেই। ওদের চটি লাগানো টুপি পরা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

পুলিশকে হুঁশিয়ারি
স্থানীয় সূত্রে খবর, বিজেপি সাংসদ পুলিশকে হুঁশিয়ারিও দেন। সাংসদ বলেন, ক্ষমতায় এলে সবাইকে দেখে নেবেন।

সাংসদের মন্তব্যের সমালোচনা
পুলিশের বিরুদ্ধে বরাবরই বিরোধীদের পক্ষপাতিত্বের অভিযোগ ছিলই। যা থেকে বাদ যায়নি এরাজ্যের বিজেপি। তবে সাংসদের এই মন্তব্যের সমালোচনা করেছেন রাজনৈতিক নেতৃত্বের একাংশ।












Click it and Unblock the Notifications