সিপিএমের সঙ্গে এক বন্ধনীতে থাকবে তৃণমূল, সংসদ রত্ন হয়েই তৃণমূলকে খোঁচা সুকান্তের

প্রথমবারের এমপি বিভাগে সেরা সাংসদ হিসেবে মনোনীত হয়েছিলেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ভারতের তরুণ সাংসদের মধ্যে নজরকাড়া পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি সংসদ রত্ন পুরস্কার নিয়ে কলকাতায় ফিরলেন রবিবার।

সিপিএমের সঙ্গে এক বন্ধনীতে থাকবে তৃণমূল, সংসদ রত্ন হয়েই তৃণমূলকে খোঁচা সুকান্তের

বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকে কলকাতা বিমানবন্দরেই সংবর্ধনা দেয় বিজেপি কর্মীরা। তারপর সুকান্ত মজুমদার বলেন, এই সম্মান তার একার বা ব্যক্তিগত নয়। এটা প্রত্যেক বিজেপি কর্মীর সম্মান, সমস্ত ভোটার এবং বালুরঘাটের মানুষের সম্মান।

এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৃণমূলকে খোঁচা দেন তিনি। বলেন, যে দুর্নীতি হয়েছে তা বাংলার বিজেপি সাংসদরা আগামী ২৮ মার্চ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, তৃণমূল এবং সিপিএমের দুর্নীতি নিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে চলছে। নিজেদের মধ্যে বোঝাপড়া করে একে অপরের বিরুদ্ধে গলাবাজি করছে তারা।

সুকান্ত মজুমদার বলেন, এখন পর্যন্ত ১৬টি কমিশন বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু কোনো কমিশনের রিপোর্ট আসেনি। এবারও একই পরিণতি হবে। এবার শুধুমাত্র দলীয় মুখপাত্রে লেখা বের হবে এবং নেতারা একে অপরের বিরুদ্ধে বলবেন। এর বাইরে কিছুই কেউই করবে না।

সুকান্ত মজুমদার বলেন, দুর্নীতি হয়ে থাকলে, যাঁরা দুর্নীতি করেছে, তাঁদের সরকার সাজা দিক। কিন্তু সেটা তারা করবেন না। বাম আমলে দুর্নীতি নিশ্চয়ই হয়েছে, সেই সময় চাকরির বিনিময়ে দলকে সময় দিতে হত। এই ইস্যুতে তিনি সিপিএম তথা বামেদের সঙ্গে তৃণমূলকে একই বন্ধনীতে রেখে নিশানা করেন।

এদিন পশ্চিমবঙ্গের বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ভারতীয় সংসদে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য 'প্রথমবারের এমপি' বিভাগে সংসদ রত্ন পুরস্কার পেলেন। প্রথমবার সাংসদ হয়েই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। জাতির উন্নতির জন্য বিশেষ অবদান রেখেছেন বালুরঘাটের সাংসদ।

তিনি সংসদে রেকর্ড-ব্রেকিং ৫২২টি প্রশ্ন করেছেন, যা সমস্ত সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ। এই প্রশ্নগুলি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশসহ বিভিন্ন বিষয়গুলির উপর করা হয়। এছাড়া সুকান্ত মজুমদার সংসদে ৩২টি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছেন।

সুকান্ত মজুমদার সংসদে পাঁচটি বেসরকারি বিলও উত্থাপন করেছেন এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে তাঁর প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। তাঁর বাকপটুতা দিয়ে হাউসের মনোযোগ কেড়েছেন এবং অনেক তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছেন। সর্বোপরি দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তার জন্যই এই পুরস্কার।

প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই তিনি সংসদে দেশ সেরা সাংসদ হিসেবে নাম তুলে ফেললেন। সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে লালকৃষ্ণ আদবানি, প্রণব মুখোপাধ্যায়রা এককালে সংসদ রত্ন পুরস্কার পেয়েছিলেন। এবার তাঁদের পাশে জায়গা করে নিলেন তরুণ সাংসদ সুকান্ত মজুমদারও। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ১৩ জন সাংসদ ও ১ বর্ষীয়ান সংসদকে সংসদ রত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। এই ১৩ জনের নামের তালিকায় রয়েছে দু-নম্বরে ছিল সুকান্ত মজুমদারের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+