'তৃণমূলে গিয়ে কুকুরের মতো থাকতে হবে',দিল্লি যাওয়ার আগে বিস্ফোরক সৌমিত্র
বিধানসভা ভোট মিটতেই বেসুরো একাধিক বিজেপি নেতা। কেউ দলে থেকে বোমা ফাটাচ্ছেন তো কেউ আবার সরাসরি মমতার কাছে চিঠি লিখে দলে ফিরতে চাইছেন। যা নিয়ে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতারা। এই পরিস্থিত দলের অস্বস্তি বাড়িয়ে কার্যত বোমা
বিধানসভা ভোট মিটতেই বেসুরো একাধিক বিজেপি নেতা। কেউ দলে থেকে বোমা ফাটাচ্ছেন তো কেউ আবার সরাসরি মমতার কাছে চিঠি লিখে দলে ফিরতে চাইছেন। যা নিয়ে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতারা। এই পরিস্থিত দলের অস্বস্তি বাড়িয়ে কার্যত বোমা ফাটালেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
৩৫৬ জারি নিয়ে দলের মধ্যে বিরোধীতা। শুধু তাই নয়, উগ্র হিন্দুত্ববাদী নিয়েও বিজেপিকে আক্রমণ রাজীবের। আর এরপরেই রাজীবকে আক্রমণ করে একের পর এক তোপ ছুঁড়ে দিয়েছেন দলবদলু নেতারা।

কুকুরের মতো থাকতে হবে!
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। হঠাত করেই বুধবার তিন সাংসদকে জরুরি তলব করা হয় দিল্লিতে। দিল্লিতে তলব করা হয়েছে সৌমিত্র খাঁ, অর্জুন সিং এবং নিশীথ প্রমানিক। হঠাত কেন তিন সাংসদকে এভাবে দিল্লিতে তলব করা হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এদিন দিল্লিতে সৌমিত্র খাঁ দিল্লি উড়ে যাওয়ার আগে বলেন, "যাঁদের মেরুদণ্ড নেই, তাঁদের তৃণমূলে গিয়ে কুকুরের মতো থাকতে হবে।" একই সঙ্গে ফের একবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সাংসদ। তিনি বলেণ, এই সমস্ত জিনিস আমি একেবারেই পছন্দ করিনা। আত্মমর্যাদা থাকাটা খুব প্রয়োজন।

কিন্তু কী নিয়ে এত বিতর্ক?
মঙ্গলবার সন্ধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় একটি টুইটে আকাশী রঙের ব্যাকগ্রাউন্ডে পশ্চিমবঙ্গের ম্যাপ সহ একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা রয়েছে, 'সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না৷ আমাদের উচিৎ 'কোভিড' ও 'ইয়াস' এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা৷'

রাজীবের ফেসবুক পোস্ট
গতকাল বিজেিপর বৈঠকে দেখা যায়নি রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্ট করেন। তাতে তিনি লিখেছেন বারবার দিল্লিতে গিয়ে ৩৫৬ ধারা জুজু দেখানো এবং বিজেপির উগ্র হিন্দুত্ববাদ মেনে নেয়নি বাংলার মানুষ। একাধিকবার একথা নাকি তিনি বিজেপিকে জানিয়েছিলে। কিন্তু কেউ তার কথা শোনেনি। প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

সৌমিত্রর টুইট
রাজীবের টুইটটি শেয়ার করে সৌমিত্র খাঁ টুইটারে লেখেন, '৪২ হাজার ভোটে হারার পর মনে পড়ল? বিজেপির ৪২জনের বেশি কর্মীরা মারা গেছে, তখন চুপ থাকা মানে শাসক দলকে সমর্থন করা। মোদী সরকার করোনার জন্য ফ্রি তে ভ্যাকসিক, অক্সিজেন ও সব রকম সাহায্য করছে। আর ইয়াস ঘূর্নিঝড়ের জন্য মোদী জি নিজে এসেছেন। ৪০০কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যেকে।'

সৌমিত্রর কটাক্ষ
আরও একটি টুইটে রাজীবকে কটাক্ষ করে সৌমিত্র লেখেন, 'আরও যা যা ক্ষতি হয়েছে তা কেন্দ্রীয় সরকার সাহায্য করবে। আমরা বিরোধী দল আমরা সরকারের গঠন মূলক কাজে সাহায্য করব। ভুল হলে পথে নামব৷ আপনি নীরব না থেকে বিজেপির কর্মীদের পাশে থাকলে ভালো হয়। না হলে গাড়ির পিছনে যে ছবিটা আছে সেটা আবার সামনের সিটে নিয়ে আসুন।'












Click it and Unblock the Notifications