বাংলাদেশির ফ্ল্যাটে জঙ্গি ডেরা, নিউটাউন এনকাউন্টার নিয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্র খাঁর

বাংলাদেশির ফ্ল্যাটে জঙ্গি জেরা, নিউটাউন এনকাউন্টার নিয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্র খাঁর

ফ্ল্যাটের মালিক বাংলাদেশি। নিহজ গ্যাংস্টারের ঘরে উদ্ধার পাকিস্তানে তৈরি বন্দুক। ঘটনার সমীকরণ সহজ নয় জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি আগে থেকেই অভিযোগ করে আসছে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশই জঙ্গিদের ডেরা তৈরি করছে বাংলাকে। নিউটাউনে এনকাউন্টারের ঘটনা সেই ঘটনাকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিজেপি যুব মোর্চার সভাপতি।

নিউটাউনে এনকাউন্টার

নিউটাউনে এনকাউন্টার

গতকাল বিকেল থেকে রুদ্ধশ্বাস এনকাউন্টার চলেছে নিউটানে। অভিজাত আবাসনে পরিকল্পনা করেই হানা দিয়েছিল এসপিজি জওয়ানরা। কেউ বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি বিনিময়। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলকায়। দীর্ঘ সময় ধরে চলে এনকাউন্টার। অবশেষে নিকেশ করা গিয়েছে দুই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে। পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিং খাড়ার। গভীর রাতে সুখবৃষ্টি আবাসন থেকে উদ্ধার হয়েছে দুই গ্যাংস্টারের দেহ।

গ্যাংস্টারের পাক যোগ

গ্যাংস্টারের পাক যোগ

দুই গ্যাংস্টারের ঘর থেকে যে জিনিস উদ্ধার হয়েছে তাতে চমকে গিয়েছেন তদন্তকারীরা। ভুল্লারের দেহের কাছ থেকে যে বন্দুক উদ্ধার হয়েছে সেটা পাকিস্তানের তৈরি। ঘরে একাধিক প্যাকেজিং উদ্ধার হয়েছে। তাতেও পাকিস্তানে যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাঞ্জাবের লুধিয়ানা থেকে কীভাবে কলকাতায় তাঁরা ফ্ল্যাটের সন্ধান পেল। গ্যাংস্টারের ব্যাগ থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঠিকানা পাওয়া গিয়েছে। তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এনআইএ তদন্তের দাবি

এনআইএ তদন্তের দাবি

তদন্তকারীরা জানিয়েছেন ফ্ল্যাটের মালিক বাংলাদেশি। সেখানে গ্যাংস্টার আশ্রয় নিয়েছে। তারপরে আবার গ্যাংস্টারের দেহের কাছে উদ্ধার হয়েছে পাকিস্তানি বন্দুক। এই দুই ঘটনা বাংলাদেশি মালিকের বাড়িতে গ্যাংস্টারের ডেরা দুই ঘটনাকে সহজ ভাবে নিতে রািজ নয় বিজেপি। এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই নিয়ে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ।

ড্রাগ পাচার কীভাবে

ড্রাগ পাচার কীভাবে

নিউটাউনে এনকাউন্টারে মৃত দুই গ্যাংস্টারের ঘর থেকে উদ্ধার হয়েছে ড্রাগ। লুধিয়ানার এই দুই গ্যাংস্টার যদি ড্রাগ পাচারের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখত কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে এসটিএফ। পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+