এবার অনুব্রতকেই কেস দিয়ে জেলে পোরার হুমকি! বিভেদ তৈরি মুখ্যমন্ত্রীর, অভিযোগ বিজেপি সাংসদের

বীরভূমে দলের কর্মসূচিতে অংশ নিয়ে বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খান অনুব্রত মণ্ডলকেই কেস দিয়ে জেলে পোরার হুমকি দিলেন।

অনুব্রত গড়ে দাঁড়িয়েই প্রবল প্রতাপশালী নেতাকে হুঁশিয়ারি বিজেপি সাংসদের। বীরভূমে দলের কর্মসূচিতে অংশ নিয়ে বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ প্রতাপশালী অনুব্রত মণ্ডলকেই কেস দিয়ে জেলে পোরার হুমকি দিলেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই তা করা হবে বলে কোটাসুরের জনসভায় বলেছেন সৌমিত্র।

৬০ বিধায়কের বিদ্রোহ

৬০ বিধায়কের বিদ্রোহ

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন, ৬০ জন বিধায়ক রাস্তা দেখে নিয়েছেন। তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর করতে পারছেন না। নাগরিকত্ব আইনের সমর্থনে তাঁরা বিজেপিতে যোগ দিতে চাইছেন বলে জানিয়েছেন সৌমিত্র।

সৌমিত্রের নিশানায় অনুব্রত

সৌমিত্রের নিশানায় অনুব্রত

কোটাসুরে দলের কর্মিসভায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলেই হুঁশিয়ারি দেন সৌমিত্র খান। তিনি বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। এরপরেই কেস দিয়ে জেলে পোরা হবে অনুব্রত মণ্ডলকে। বীরভূমে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও করেছেন তিনি।

সৌমিত্রের নিশানায় মমতা

সৌমিত্রের নিশানায় মমতা

এর আগে অবশ্য নিজের পুরনো দলের নেত্রীকেই নিশানা করেছেন সৌমিত্র খান। নাগরিকত্ব আইনের সমর্থনে বাঁকুড়ায় হওয়া মিছিলে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে শিল্প নেই। সিঙুরকে নিজের হাতে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিধানসভা ভাঙচুরের হাত রয়েছে তাঁর।

নাগরিতকত্ব আইন নিয়ে দ্বিচারিতার অভিযোগ

নাগরিতকত্ব আইন নিয়ে দ্বিচারিতার অভিযোগ

নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন সৌমিত্র খান। এপ্রসঙ্গে তিনি ২০০৫ সালে অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের কথা উল্লেখ করেছেন। বর্তমানে জাতির মধ্যে বিভেদ ঘটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন সৌমিত্র খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+