মমতার জন্ম পৃথিবী ধ্বংস করতে, মাত্রা ছাড়ালেন তৃণমূল কংগ্রেসত্যাগী বিজেপি সাংসদ

নয়া নাগরিক আইন জারির পর সারা দেশে আগুন জ্বলছে। প্রতিবাদের সুর চরমে উঠেছে। এই পরিস্থতিতে বিজেপির সাংসদ চাঞ্চল্যকর দাবি করে বসলেন।

লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই করতেন তিনি। এখন তিনি বিজেপির সাংসদ হয়েছেন। বিষ্ণুপুর থেকে নির্বাচিত সেই সাংসদই এবার তোপ দাগলেন তাঁর প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে। সাংসদ সৌমিত্র খাঁ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মই হয়েছে পৃথিবীটা ধ্বংস করতে। তাঁর আমলে রাজ্য বাঁচবে কী করে, রাজ্ তো ধ্বংস হবেই।

মমতাকে নিশানা সৌমিত্রের

মমতাকে নিশানা সৌমিত্রের

নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে বাঁকুড়ায় এক মিছিলে যোগ দিয়ে তিনি তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে শিল্প নেই। সিঙ্গুরকে নিজে হাতে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের মানুষ এখন খেতে পায় না। নন্দীগ্রামকেও অশান্ত করছেন তিনি। আবার বিধানসভায় ভাঙচুরেও তাঁর হাত।

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দ্বিচারিতা

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দ্বিচারিতা

এদিন সৌমিত্র খাঁ বলেন, নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে তিনি দ্বিচারিতা করছেন। ২০০৫ সালে সংসদে এই বিল আনার দাবিতে তিনি অধ্যক্ষের দিকে কাগজ ছুঁড়েছিলেন তিনি। এখন আবার আইন পাস হয়ে যাওয়ার পর তিনি বিরোধিতা করছেন। এখন তিনি বিরোধিতায পথে নেমে ভাঙচুরে নেতৃত্বে দিচ্ছেন।

জাতি-ধর্মের মধ্যে বিভেদ তৈরি করছেন মমতা

জাতি-ধর্মের মধ্যে বিভেদ তৈরি করছেন মমতা

নাগরিকত্ব সংশোধন বিল আইেন পরিণত হওয়ার পর থেকেই দেশ উত্তাল, উত্তাল রাজ্য। পরিস্থিতি এতটাই উত্তাল য়ে বহু জায়গায় ইন্টারনেট পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। তিনি এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনিই জাতি-ধর্ম নিয়ে মধ্যে বিভেদ তৈরি করছেন বলে অভিযোগ প্রাক্তন এই তৃণমূলীর।

নাগরিকত্ব আইনের সমর্থনে দলবদল করতে প্রস্তুত

নাগরিকত্ব আইনের সমর্থনে দলবদল করতে প্রস্তুত

নয়া নাগরিক আইন জারির পর সারা দেশে আগুন জ্বলছে। প্রতিবাদের সুর চরমে উঠেছে। এই পরিস্থিতিতে বিজেপির সাংসদ চাঞ্চল্যকর দাবি করে বসেন। বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, তৃণমূলের ৬০ জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার লাইনে আছেন। নাগরিকত্ব আইনকে সমর্থন করেই তাঁরা দলবদল করতে প্রস্তুত।

৬০ বিধায়কই নন, রয়েছেন প্রভাবশালী নেতাও

৬০ বিধায়কই নন, রয়েছেন প্রভাবশালী নেতাও

নাগরিকত্ব আইনে সমর্থনের পাশাপাশি ওই ৬০ বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন না বলে দাবি বিজেপির সাংসদের। তাঁদের দল ছাড়ার জন্য এটা একটা বড় কারণ। তিনি দাবি করেছেন, শুধু ৬০ বিধায়কই নন, রাজ্যের এক প্রভাবশালী নেতাও এই তালিকায় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+