রাজ্যবাসীর মঙ্গল কামনা! মাথা মুড়িয়ে তৃণমূল অপশাসনের 'প্রায়শ্চিত্ত' বিজেপি সাংসদের
রাজ্যবাসীর মঙ্গল কামনা! মাথা মুড়িয়ে তৃণমূল অপশাসনের 'প্রায়শ্চিত্ত' বিজেপি সাংসদের
অপশাসন চলছে রাজ্যে। তার প্রতিবাদে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যবাসীর মঙ্গলকামনাতেই বাঁকুড়ার মন্দিরে গিয়ে মাথা মুড়িয়ে যজ্ঞ করেন তিনি। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতা হরণকারী বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি।

মাথা মুড়িয়ে প্রার্থনা
শ্রাবণ মাসের শেষ সোমবার বাঁকুড়ার মন্দিরে গিয়ে মাথা মুড়িয়ে পুজো দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। মন্দিরে পুজো দিয়ে যজ্ঞ করেন তিনি। রাজ্যের মানুষের মঙ্গলকামনাতেই এই প্রার্থনা বলে জানিয়েছেন তিিন। রাজ্যে যে অপশাসন চলছে তার প্রায়শ্চিত্ত করতেই এই পুজো বলে জানিয়েছেন তিনি।

রাজ্যে অপশাসন চলছে
বাঁকুড়া েজলায় সন্ত্রাস চালাচ্ছে শাসক দল। স্বাধীনতা দিবসের দিন রাজ্যের মুখ্যমন্ত্রীরকে এই নিয়ে আক্রমণ করেছিলেন তিনি। রাজ্যের করোনা পরিস্থিতি চরমে পৌঁছে যাওয়ার জন্যই মুখ্যমন্ত্রীরকে দায়ী করেছিলেন িতনি। রাজ্যের মানুষের সার্বিক কল্যাণের জন্যই যজ্ঞের আয়োজন বলে জানান বিজেপি সাংসদ।

স্বাধীনতাহরণ কারী নেত্রী মমতা
রাজ্যের ৯ কোটি মানুষের স্বাধীনতা হরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা হরণকারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের দিন এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বিেজপি সাসংসদ সৌমিত্র খাঁ।

বাঁকুড়ায় সন্ত্রাস চালানোর অভিযোগ
বাঁকুড়ায় সন্ত্রাস চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ করেছেন তিনি। এক সময় নিজেও তৃণমূল কংগ্রেসে ছিলেন। সেকারণে তার প্রায়শ্চিত্য করছেন বলে জানিয়েছেন সৌমিত্র খাঁ।












Click it and Unblock the Notifications