২০২১-এর লক্ষ্যে রাজ্যে জারি হবে রাষ্ট্রপতি শাসন! সময় জানিয়ে তৃণমূলের প্রতি বিস্ফোরক সৌমিত্র

২০২১-এর লক্ষ্যে রাজ্যে জারি হবে রাষ্ট্রপতি শাসন! সময় জানিয়ে তৃণমূলের প্রতি বিস্ফোরক সৌমিত্র

বাংলায় (west bengal) রাষ্ট্রপতি শাসন (president's rule) জারি হবে এই বছরের মধ্যে। বাঁকুড়ার রাইপুরে দলীয় সভায় এমনটাই দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (soumitra khan)। পাশাপাশি তিনি দলের কর্মীদের বলেন, তৃণমূলের কাছ থেকে তোলাবাজির হিসেব নিতে।

বাঁকুড়ার রাইপুরে বিজেপির সভা

বাঁকুড়ার রাইপুরে বিজেপির সভা

কৃষি আইনের সমর্থনে বিজেপির তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। সেরকমই এক কর্মসূচি নেওয়া হয়েছিল বাঁকুড়ার রাইপুরে। কৃষি আইনের সমর্থনে সেখানে এক পথসভায় আয়োজন করা হয়েছিল। এই সভায় সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, যুব মোর্চার নেতা সৌগত পাত্র।

তৃণমূলকে হুঁশিয়ারি

তৃণমূলকে হুঁশিয়ারি

দলীয় সভা থেকেই তৃণমূলকে হুঁশিয়ারি দেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, জঙ্গলমহলকে খেপিও না। জঙ্গলের কাঠ দিয়ে এমন মারধর করা হবে, যে পালিয়ে যেতে বাধ্য হবে শাসক দল। এর আগে সৌমিত্র খাঁ ডায়মন্ডহারবারের সাংসদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন কোমরে দড়ি দিয়ে পেটানো হবে। যুব মোর্চার নবান্ন অভিযানের প্রস্তুতি সভাতেই তিনি বলেছিলেন, রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের সময় এসেছে। তিনি বলেছিলেন, নির্দিষ্ট পদক্ষেপের মধ্যে দিয়েই রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।

রাষ্ট্রপতি শাসন জারি হুঁশিয়ারি

রাষ্ট্রপতি শাসন জারি হুঁশিয়ারি

সভা থেকেই সারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তিনি বলেন, তৃণমূল যেভাবে অত্যাচার চালাচ্ছে তাতে চার মাস অপেক্ষা করতে হতে পারে। তাঁর ইঙ্গিত ডিসেম্বরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে।

 বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে অমিত শাহ

বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে অমিত শাহ

শুধু সৌমিত্র খানই নন, এর আগে বাবুল সুপ্রিয়র মুখে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি শোনা গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠেছিল অমিত শাহের সামনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এনিয়ে প্রশ্নের উত্তরে বলেছেন, রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কিনা তা তিনি বলতে চান না। রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে, সাংবিধানিক প্রক্রিয়া আছে, বলেছেন তিনি। এর জন্য রাজ্যপালের রিপোর্ট জরুরি। তবে তিনি বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, রাজ্যের রাজনৈতিক বিরোধীদের হত্যা করা হচ্ছে। পাশাপাশি দলের কর্মীদের মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।

 তোলাবাজির হিসেব নেওয়ার ডাক

তোলাবাজির হিসেব নেওয়ার ডাক

পঞ্চায়েত কাজে দুর্নীতির অভিযোগ তোলের সৌমিত্র খাঁ। দলের কর্মীদের তিনি বলেন, যেখানে দুর্নীতি চোখে পড়বে, সেখানে তোলাবাজির হিসেব নিতে হবে।

পুজো নিয়ে আদালতের রায়কে স্বাগত

পুজো নিয়ে আদালতের রায়কে স্বাগত

তিনি পুজো নিয়ে কলকাতায় হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। পাড়ার পুজোতে সামিল হাওয়ার আহ্বান জানিয়েও তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রসঙ্গত উল্লেখ্য সোমবার আদালত জানিয়ে দেন প্রত্যেক প্যান্ডের সাধারণ দর্শকদের জন্য নো-এন্ট্রি লাগিয়ে দিতে হবে। কমিটির লোকেরা ছাড়া প্যান্ডেলে কেউ ঢুকতে পারবেন না। বড় প্যান্ডেলের ক্ষেত্রে ১০ মিটার এবং ছোট প্যান্ডেলের ক্ষেত্রে ৫ মিটার দূরত্বে ঠাকুর দেখা যেতে পারে। যদিও এই রায়ে খুশি নয় ফোরাম ফর দুর্গোৎসব। এদিন তাঁরা হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। যা নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বুধবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+