মমতাই হয়তো খুন করেছেন রাজীব কুমারকে! সিবিআইকে সঠিক তল্লাশির পরামর্শ সাংসদ সৌমিত্রর

হদিশ মিলছে না রাজীব কুমারের। তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তাঁরই দলের প্রাক্তন সৈনিক সৌমিত্র খাঁ।

হদিশ মিলছে না রাজীব কুমারের। তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তাঁরই দলের প্রাক্তন সৈনিক তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, রাজীব কুমারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো তাঁকে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে খুন করে গুম করে দিয়েছেন। এর আগে দিলীপ ঘোষ, অর্জুন সিং, এমনকী সোমেন মিত্রও খুনের আশঙ্কা প্রকাশ করেন।

রাজীব কুমারকে খুন!

রাজীব কুমারকে খুন!

এদিন রাজীব কুমারের প্রাণনাশের আশঙ্কা করে সৌমিত্র খাঁ বলেন, রাজীব কুমার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে রয়েছেন। নতুবা রাজীব কুমারকে খুন করা হতে পারে। তাঁকে খুন করে গুম করে দেওয়া হতে পারে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেড করার আর্জি জানান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে

বর্ধমানের খণ্ডঘোষের বেরুগ্রামে বিজেপির সভায় সৌমিত্র খাঁ বলেন, রাজীব কুমার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে রয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেইড করতে হবে। আবার এমনও হতে পারে রাজীব কুমারকে খুন করা হয়েছে। তা কালীঘাটে রেইড করলেই স্পষ্ট হয়ে যাবে।বর্ধমানের খণ্ডঘোষের বেরুগ্রামে বিজেপির সভায় সৌমিত্র খাঁ বলেন, রাজীব কুমার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে রয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেইড করতে হবে। আবার এমনও হতে পারে রাজীব কুমারকে খুন করা হয়েছে। তা কালীঘাটে রেইড করলেই স্পষ্ট হয়ে যাবে।

সিবিআই শুধু এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছে

সিবিআই শুধু এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছে

সৌমিত্র খাঁ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজীব কুমারকে খুন করেননি তার কী প্রমাণ রয়েছে। সিবিআই শুধু এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছে। আসল জায়গায় খোঁজা হচ্ছে না রাজীব কুমারকে।

মমতা বাংলার প্রধানমন্ত্রী হতে চাইছেন

মমতা বাংলার প্রধানমন্ত্রী হতে চাইছেন

সৌমিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রধানমন্ত্রী হতে চাইছেন। উনি ভেবেছেন রেল মন্ত্রক ওনার অধীনেই রয়েছেন। তাই তিনি একটা মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন ফিতে কাটতে। উনি ভুলে গিয়েছেন রাজ্য সরকারের প্রোজেক্ট রাজ্য সরকারই করে, কেন্দ্রের প্রোজেক্ট করে কেন্দ্র সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন উনিই সব করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+