সিঁড়ি দিয়ে উঠতে পারেন না! অভিষেককে নিয়ে কটূ মন্তব্যে জড়ালেন বিজেপি সাংসদের স্ত্রী
সন্দেশখালি শীতলিয়ায় গিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানের স্ত্রী সুজাতা খানের বিতর্কিত মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে।
সন্দেশখালি শীতলিয়ায় গিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানের স্ত্রী সুজাতা খানের বিতর্কিত মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে। তিনি সারাদিন গাঁজা খেয়ে পড়ে থাকেন বলে মন্তব্য করেছেন সুজাতা। সেই কারণে বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না। তাই চলন্ত সিঁড়ি লাগানো রয়েছে। তৃণমূল আর মা মাটি মানুষে নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানের স্ত্রী সুজাতা খানের মন্তব্য, এখানে এক শাহজানের আছে। ইতিহাসের শাহাজানের থেকেও বাজে অবস্থা হবে এখানকার শাহজানের। ইতিহাসে শাজাহানের অবস্থার কথা বলেন তিনি। কারাগারে বন্দি রেথে ছেলে তাকে পাগল করে দিয়েছিল।
তৃণমূল এখন আর মা মাটি মানুষ নয়। এখন আর মা মাটি মানুষের সরকার নেই বলেও মন্তব্য করেন সুজাতা। এই কথা বলতে গিয়েই অভিষেকের কথা টেনে আনেন তিনি। টেনে আনেন তাঁর পিসির সাদা শাড়ি পরার কথাও।












Click it and Unblock the Notifications