দালালি করছেন মুখ্যসচিব আর মুখ্যমন্ত্রী রোগ ছড়াচ্ছেন! তৃণমূল কবে সাফ হবে, জানালেন সৌমিত্র

দালালি করছেন মুখ্যসচিব আর মুখ্যমন্ত্রী রোগ ছড়াচ্ছেন! তৃণমূল কবে সাফ হবে, জানালেন সৌমিত্র

মুখ্যসচিবকে দালাল বলে অভিযুক্ত করলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খান। পাশাপাশি তাঁর অভিযোগ জায়গায় জায়গায় ঘুরে মুখ্যমন্ত্রী রোগ ছড়াচ্ছেন। যার জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। পাশাপাশি তিনি পুলিশ কর্মীদেরও হুঁশিয়ারি দেন।

ছয়মাসের সাফ হবে তৃণমূল

ছয়মাসের সাফ হবে তৃণমূল

তিনি বলেন নীল সাদা বাড়িতে ফ্রেচকাট দাড়ি নিয়ে মিথ্যা বলছেন, দালালি করছেন মুখ্যসচিব। আর ছটা মাস যেতে দিন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তারা। একদিকে চাল চোর, গম চোর আর অন্যদিকে শুধু প্রচার আর প্রচার।

 কেন্দ্রের কাছে ২৫ সহাজার কোটি টাকা চাওয়া নিয়ে প্রশ্ন

কেন্দ্রের কাছে ২৫ সহাজার কোটি টাকা চাওয়া নিয়ে প্রশ্ন

সৌমিত্র খান কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী ২৫ হাজার কোটি টাকা চাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। কটাক্ষ করে বলেন, সেই টাকা নিয়ে নিয়ে কি সিঙ্গাপুর না মালয়েশিয়া যাবেন প্রশ্ন করেছেন তিনি। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। বলেছেন তিনি।

বুদ্ধিজীবীদের আক্রমণ

বুদ্ধিজীবীদের আক্রমণ

দক্ষিণ কলকাতার বুদ্ধিজীবীরা আপনার কাছ থেকে মাদুলি নিয়ে কিছুদিন পরে বিজেপির হয়ে কথা বলবে। এমন মন্তব্য করেছেন তিনি। এইসব বুদ্ধিজীবীরা সমাজের ক্ষতি করছেন বলে অভিযোগ করেন তিনি।

রোগ ছড়ানোর অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দাবি

রোগ ছড়ানোর অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দাবি

সৌমিত্রের অভিযোগ বিভিন্ন কমিউনিটির মধ্যে রোগ ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী কোনওদিন রাজাবাজার, পার্কসার্কাস আবার কোনও দিন খিদিরপুর এলাকায় গিয়ে লকডাউন পালনের আহ্বান জানাচ্ছেন।

পুলিশকে হুঁশিয়ারি

পুলিশকে হুঁশিয়ারি

তিনি বলেন, যেসব পুলিশ আধিকারিক জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিচ্ছেন, তাঁরা জেনে রাখুন, জেলে ঢুকিয়ে কাউকে শেষ করা যায় না। সরকার পরিবর্তনের পরে রাজনীতিকরা তো জায়গা করে নেবেন, কিন্তু মুশকিলে পড়বেন তাঁরাই। হুঁশিয়ারি দেন সৌমিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+