মুখ্যমন্ত্রীর একটাই কাজ লুটে নাও! জীবনে মিথ্যা ছাড়া সত্যি বলেন না মমতা, বিস্ফোরক সৌমিত্র খান
মুখ্যমন্ত্রীর একটাই কাজ লুটে নাও! জীবনে মিথ্যা ছাড়া সত্যি বলেন না মমতা, বিস্ফোরক সৌমিত্র খান
একমাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন শাহিনবাগের ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য করোনা আনা হয়েছে। আর একমাস পরে সেই পার্কসার্কাসে গিয়ে ঘরে থাকার জন্য আহ্বান করছেন। ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান।

প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা
বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খান বলেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে লকডাউনের কথা ঘোষণা করেছেন। ফলে দেশের পরিস্থিতি অনেকটাই ভাল।

অভিনয় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সৌমিত্র খান অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেও যেমন অভিনয় করতেন, এখনও তেমনই অভিনয় করে চলেছেন। রাস্তায় নেমে নাটক শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তিনি কটাক্ষ করে বলে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর, নন্দীগ্রামের নাটক দেখেছে। সিঙ্গুরের নাটকে রাজ্যে শিল্প শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী লালগড় নিয়ে নাটক করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। মিথ্যা বলে আর নাটক করে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ডুবিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

জীবনে মিথ্যা ছাড়া সত্যি বলেন না মমতা
সৌমিত্র খান বলেন, তিনি তৃণমূল কংগ্রেস করেছেন। তাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে মিথ্যা সছাড়া সত্যি বলেন না। কেন্দ্রীয় দলকে রাজ্যে বাধা দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীর একটাই কাজ, লুটে নাও
কটাক্ষ করে সৌমিত্র বলেন, মুখ্যমন্ত্রীর কাজ একটাই। শুধু লুটে নাও। তাঁর হুঁশিয়ারি চুরি করা চাকা ফেরত দিয়ে যেতে হবে। নাহলে বাংলার মানুষ ছাড়বে না।

পুলিশ কর্মীদের সুরক্ষার দাবি
নিচু তলার পুলিশকর্মীরা যা করোনা মহামারী পরিস্থিতিতে কাজ করে চলেছেন, তাঁদের সুরক্ষার দাবি করেছেন সৌমিত্র। তাঁদের জন্য বিমার দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications