তৃণমূলকে নিয়ন্ত্রণের উপায় বের করলেন সৌমিত্র খান! এখন দিলীপ ঘোষের অনুমতি অপেক্ষায়
তৃণমূলকে নিয়ন্ত্রণের উপায় বের করলেন সৌমিত্র খান! এখন দিলীপ ঘোষের অনুমতি অপেক্ষায়
বারুইপুরে বিজেপি সাংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খানকে আটকালো পুলিশ। যা জেরে তিনি রাস্তায় বসে অবরোধ শুরু করে দেন। সূত্রের দাবি ত্রাণ দিতে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয়। এরপর থানায় ডেপুটেশন দিয়ে ফিরে যান সৌমিত্র খান।

মারের বদলে মার
সৌমিত্র খান বলেন, তৃণমূল যেভাবে চলছে, তাতে মারের বদলে পাল্চা মার দরকার। তাহলেই ঠিক হয়ে যাবে। তবে সেই জন্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমতি প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

বিজেপি সুশৃঙ্খল দল
সৌমিত্র খান দাবি করেন, বিজেপি সুশৃঙ্খল দল। তারা কখনই তৃণমূলের মতো নয়। তারা তৃণমূলের মতো তোলাবাজিও করতে পারবেন না।

পাবলিক রাস্তা
এদিন বারুইপুরে রাস্তা অবরোধ প্রসঙ্গে সৌমিত্র খান বলেন, সাধারণ মানুষ রাস্তায় নেমে অবরোধে সামিল হয়েছিলেন।

পাল্টা দিল তৃণমূল
এদিনের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, সৌমিত্র খান কাগুজে বাঘ। সে নিজের এলাকাতেই ঢুকতে পারে না। লকডাউনের সময় ডেপুটেশন কীভাবে তা নিয়েও প্রশ্ন তুলেছে জেলা তৃণমূল নেতৃত্ব।












Click it and Unblock the Notifications