হোর্ডিং বিতর্কে উত্তপ্ত আসানসোল! দলের নেতার গ্রেফতার প্রতিবাদে ধর্নায় বসে গ্রেফতার সৌমিত্র খাঁ
আসানসোলে গ্রেফতার বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদ করে ধর্নায় বসেছিলেন সৌমিত্র। বেশ কিছুক্ষণ ধর্না চালান
আসানসোলে গ্রেফতার বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদ করে ধর্নায় বসেছিলেন সৌমিত্র। বেশ কিছুক্ষণ ধর্না চালানোর পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়।

বিভেদমূলক প্রচারে অভিযুক্ত যুব মোর্চা নেতা
বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভেদমূলক প্রচারের অভিযোগ আনা হয়েছে আসানসোল পুরসভার তরফে। সোশ্যাল মিডিয়ায় এই প্রচার চালানো হয় বলে অভিযোগ। পুরসভা সূত্রে অভিযোগ, একই জায়গায় বাংলা-সহ দুটি হোর্ডিং লেখা ছিল। কিন্তু যুব মোর্চার নেতা, বাংলা ব্যতীত অন্য ভাষায় থাকা হোর্ডিং তুলে ধরে বিভেদমূলক প্রচারের চেষ্টা করেন বলে অভিযোগ।

রাতে গ্রেফতার যুব মোর্চা নেতা
আসানসোল পুরসভার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

সকালেই ধর্নায় সৌমিত্র খাঁ
এদিকে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদ করে সকাল থেকে আসানসোলে গিয়ে ধর্নায় বসেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

পরে গ্রেফতার সৌমিত্র খাঁও
বেশ কিছুক্ষণ ধর্না চালানোার পরে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতিকেও গ্রেফতার করে পুলিশ। তাঁকে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। স্লোগান দিতে দিতে থানায় প্রবেশ করেন সৌমিত্র। এদিকে আসানসোলে দুই গ্রেফতারের প্রতিবাদ করে সেন্ট্রাল এভিনিউতে প্রতিবাদ মিছিল করে যুব মোর্চা।












Click it and Unblock the Notifications