পুরনো দলে ফিরতে চান সৌমিত্র খাঁ! তৃণমূলকে বড় শর্ত দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ
বিজেপিতে (BJP) ৩ বছর ২ মাস কাটিয়ে রবিবার তৃণমূল (Trinamool Congress) ফিরেছেন অর্জুন সিং (Arjun Singh) । তাঁকে তৃণমূলের তরফে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তা কি বিজেপি ভাঙানো, সে ব্যাপারে স্পষ্ট না করলেও, বিজেপির অনেকেই
বিজেপিতে (BJP) ৩ বছর ২ মাস কাটিয়ে রবিবার তৃণমূল (Trinamool Congress) ফিরেছেন অর্জুন সিং (Arjun Singh) । তাঁকে তৃণমূলের তরফে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তা কি বিজেপি ভাঙানো, সে ব্যাপারে স্পষ্ট না করলেও, বিজেপির অনেকেই যে তাঁর পথেই তৃণমূলে ফিরতে চান তার ইঙ্গিত করেছেন ব্যারাকপুরের সাংসদ। এব্যাপারে নাম নিয়ে ইঙ্গিত করতেই বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) বড় শর্ত রেখেছেন তৃণমূলের সামনে।

সৌমিত্র খাঁকে ভাই বলে সম্বোধন
অর্জুন সিং তৃণমূলে ফেরার পরে কারা বিজেপি থেকে পুরনো দলে ফিরতে পারেন, সেসম্পর্কে জিজ্ঞাসা করা হলে এদিন ব্যারাকপুরের সাংসদ বলেন, সৌমিত্র আমার ভাই, তাড়াতাড়ি .কিছু বলা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সি, অনেকে আসবে, এটা বলতে পারি। তিনি আরও বলেছেন, বিজেপিতে আর কেউ থাকবেন না, কেননা বিজেপির সঙ্গে মাটির যোগাযোগ নেই। তবে তালিকায় ঠিক আর কে কে আছেন, তা এদিন বলেননি অর্জুন সিং।

তৃণমূলের অনেকের সঙ্গেই যোগাযোগ স্বীকার সৌমিত্রের
তৃণমূলের অনেকের সঙ্গেই যে তাঁর ভাল যোগাযোগ রয়েছে, তা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তিনি তৃণমূলের সাংসদ ছিলেন। তৃণমূলের অপরূপা পোদ্দারের সঙ্গে তাঁর যেমন যোগাযোগ রয়েছে, ঠিক তেমনই সুখেন্দুশেখর রায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে।

তৃণমূলকে শর্ত দিয়েছেন সৌমিত্র
মুকুল রায়, অর্জুন সিংরা যে সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই সময়ে সৌমিত্র খাঁও বিজেপিতে যোগ দিয়েছিলেন। মুকুল রায়, অর্জুন সিং ফিরেছেন তৃণমূলে। তিনিও তৃণমূলে ফিরতে পারেন। তবে তার আগে শর্ত আরোপ করেছেন সৌমিত্র খাঁ। তিনি বলেছেন, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়বেন, সেদিন তিনি তৃণমূলে ফিরবেন। প্রসঙ্গে অর্জুন সিংও তৃণমূল ত্যাগের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন। কিন্তু তিনি তৃণমূলে ফেরার পরে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক পরিণত।

বিভিন্ন সময়ে অভিষেককে আক্রমণ
বিভিন্ন সময়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেছিলেন ভাইপো আর পিকের মধ্যে শুধু ব্যবসায়িক সম্পর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি চোর-ডাকাত বলেও আক্রমণ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগাযোগেরও অভিযোগ করেছিলেন তিনি। এছাড়াও বেকারদের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন এলাকা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা তুলেছিলেন বলেও অভিযোগ করেছিলেন সৌমিত্র। চ্যালেঞ্জ করে বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন কেস করতে।












Click it and Unblock the Notifications