ধর্ষণ মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র
ধর্ষণ ও সংসদ তহবিলের টাকা তছরুপের মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ। তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে, তদন্তের স্বার্থে যখনই তদন্তকারী অফিসাররা ডাকবে তখনই হাজির হতে হবে।
ধর্ষণ ও সংসদ তহবিলের টাকা তছরুপের মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ। তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে, তদন্তের স্বার্থে যখনই তদন্তকারী অফিসাররা ডাকবে তখনই হাজির হতে হবে।

বৃহস্পতিবার আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ।
এদিন মামলার শুনানিতে মামলাকারির আইনজীবী সুভাশিস দাশগুপ্ত দাবি করেন, সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও জানান, সৌমিত্রর বিরুদ্ধে ২০১৪ সালের নভেম্বরে নিউটাউনের বাসিন্দা সীমা সরকারকে ধর্ষণের অভিযোগ আনা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাঁকুড়ার জয়পুরে এমপি লাডের টাকা তছরুপের অভিযোগ আনা হয় চলতি বছরেই।
অভিযোগ, এতদিন কোনও ধর্ষণের অভিযোগ হল না, টাকা তছরুপের অভিযোগ আনা হল না, প্রায় পাঁচ বছর পর তাঁর বিরুদ্ধে এফআইআর হল? এটা আসলে চলতি বছরের ৯ জানুয়ারি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর মামলা দায়ের হতে থাকে।
প্রথম মামলা হয় গত ২৭ জানুয়ারি বিষ্ণুপুর থানায়। বেআইনি অস্ত্র রাখার অভিযোগ। তারপর একের পর এক মামলায় তাকে জড়ানো হচ্ছে।
কিন্তু রাজ্যের তরফে পাবলিক প্রসিকিউটর আগাম জামিনের বিরোধিতা করেন।












Click it and Unblock the Notifications