'অনুব্রত মণ্ডলকে মারার পরিকল্পনা করছে মমতা সরকার', বিস্ফোরক দাবি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর

অনুব্রত মণ্ডলকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

এবার অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি দাবি করেছেন
'রাজ্য সরকার অনুব্রত মণ্ডলকে শেষ করে দিতে চাইছে'। রবিবার বিষ্ণুপুর শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'যতোদূর সম্ভব রাজ্য সরকার চাইছে অনুব্রত মণ্ডলকে শেষ করে দিতে, যাতে তার মৃত্যু হয়, মুড়ির টিনে টাকা গেছে কিনা সে কথাও বলতে পারেন'। একই সঙ্গে এই ধরণের ঘটনা 'বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে হয়েও থাকে' বলে তিনি দাবি করেন।

অনুব্রত মণ্ডলকে মারার পরিকল্পনা করছে মমতা সরকার, বিস্ফোরক দাবি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর

অনুব্রত মণ্ডলকে হত্যার চেষ্টা হচ্ছে প্রকাশ্যে এমন অভিযোগ করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। গত কয়েকদিন ধরেই অনুব্রত মণ্ডলকে নিয়ে টানাপোড়েন চলছে। আসানসোল আদালত অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেষ্টকে দিল্লিতে নিয়ে গিয়ে উঠতে পারছে না ইডি। গতকাল নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। িকন্তু শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল।

এদিকে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে তারপরে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন সেটা দিয়ে উঠতে পারছে না রাজ্য পুলিশ। চিঠি দিয়ে আসানসোল আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে কেষ্টর শারীরিক পরীক্ষা না করিয়ে তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারবে না ইডি। এই নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়েছে। তারমধ্যে আবার বিজেপি সাংসদের এই মন্তব্য আরও উত্তেজনা বাড়িয়েছে।

এদিন সৌমিত্র খাঁ এই নিয়ে রাজ্যপুলিশকেও নিশানা করেছেন। রাজ্য পুলিশ-প্রশাসনের আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন 'চটি পরার পরামর্শ' দিয়ে বলেন, রাজ্য সরকার একজন কয়েদিকে নিরাপত্তা দিতে পা পারলে তাদের পদ গুলো ছেড়ে দিয়ে চটি পরুন। একই সঙ্গে তৃণমূলের ঝাণ্ডা ধরে অনুব্রত মণ্ডলকে মার্ডার করুন' বলেও নিদান দেন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+