রাজ্যের মন্ত্রীকে ফের কটাক্ষ শান্তনু ঠাকুরের, ক্ষোভে ফুটছে তৃণমূল

রাজ্যের মন্ত্রীকে ফের কটাক্ষ শান্তনু ঠাকুরের, ক্ষোভে ফুটছে তৃণমূল

তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকা থেকেই লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন শান্তনু ঠাকুর। এই দুই রাজনৈতিক নেতার মধ্যে কথার লড়াই লেগেই রয়েছে। ফের একবার নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করলেন শান্তনু ঠাকুর। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

জ্যোতিপ্রিয়কে আক্রমণ

জ্যোতিপ্রিয়কে আক্রমণ

শান্তনু বলেছেন, বুড়ো ঘোড়া দিয়ে চলে না। এবং পুষতেও খরচ বেশি লাগে। এই বক্তব্য তিনি যে জ্যোতিপ্রিয় মল্লিককে উদ্দেশ্য করে বলেছেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব।

দলবদলের খেলা

দলবদলের খেলা

রাজ্যজুড়ে পুরসভা তথা বিধানসভা ভোটের আগে দলবদল চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। কখন‌ও দলীয় নেতাকর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। আবার কখন‌ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পালা চলছে।

বিজেপি হাজারের বেশি যোগদান

বিজেপি হাজারের বেশি যোগদান

দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার বনগাঁয় হাজারের ওপর তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে শান্তনু ঠাকুর নিজে তাদের হাতের দলীয় পতাকা তুলে দেন। সেখানেও তিনি তৃণমূলকে কড়া আক্রমণ শানিয়েছিলেন। তারপর ফের এদিন তৃণমূল মন্ত্রীকে নিশানা করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+