সময় শেষেও পুরসভাগুলির মাথায় তৃণমূল নেতা! ২০২১-এর লক্ষে জীবনের মতো রসদ সংগ্রহ,কটাক্ষ স্বপন দাশগুপ্তর
কলকাতা পুরসভার মেয়াদ ফুরোতে চলেছে ৭ মে। তারপরে কলকাতা পুরসভার প্রশাসক পদে বসতে চলেছে বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। সরকারের সম্ভাব্য এই সিদ্ধান্ত নিয়েই সরব বিজেপি।
কলকাতা পুরসভার মেয়াদ ফুরোতে চলেছে ৭ মে। তারপরে কলকাতা পুরসভার প্রশাসক পদে বসতে চলেছে বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। সরকারের সম্ভাব্য এই সিদ্ধান্ত নিয়েই সরব বিজেপি। দলের সাংসদ স্বপন দাশগুপ্তের মতে ২০২১-এর পরে বিরোধী থাকতে সারা জীবনের মতো রসদ সংগ্রহ করতেই এই পদক্ষেপ। যদিও এসম্পর্কে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রশাসক পদে মুখ্যমন্ত্রীর পছন্দ ফিরহাদ
মার্চে কলকাতা পুরসভার নির্বাচনে নিয়ে আলোচনার মধ্যেই দেশব্যাপী লকডাউন চালু হয়ে যায়। ফলে তখনই কার্যত স্থির হয়ে যায় এবার নির্দিষ্ট সময়ে নির্বাচন হচ্ছে না। কিন্তু কলকাতা পুরসভা পরিচালনায় সেরকম কিছু লেখা না থাকায় তার কার্যকারীতা জারি রাখতে হবে। নবান্ন সূত্রে খবর, কলকাতার পুর পরিষেবা সচল রাখতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত একরকম পাকা।
নবান্ন সূত্রে খবর বর্তমান পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরসভার প্রশাসক পদে বসাতে চান। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যপালকে এড়িয়ে পরিকল্পনা
সাধারণভাবে প্রশাসক নিয়োগ করতে গেলে রাজ্য সরকারকে অর্ডিন্যান্স জারি করতে হয়। কিন্তু এতে রাজ্যপালের সম্মতি লাগবে। অন্যদিকে বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে। তাই বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করছে রাজ্য সরকার। এব্যাপারে আইনজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। ফিরহাদ হাকিম ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন অর্ডিন্যান্স আনা হচ্ছে না। এব্যাপারে পুর দফতর থেকে কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগের জন্য একজিকিউটিভ অর্ডার জারি করতে হবে। যা আইনে রয়েছে বলে দাবি পুরমন্ত্রীর।

রাজ্যকে আক্রমণ বিজেপির
এসম্পর্কে মন্তব্য করতে গিয়ে সরকারের সম্ভাব্য সিদ্ধান্তকে আক্রমণের পথ বেছে নিয়েছে বিজেপি সাংসদ স্বপন লদাশগুপ্ত। তিনি বলেছেন মমতার সরকার এক নতুন নজির গড়তে চলেছে। কলকাতা পুরসভা এবং এন্য ৯৩ টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। কিন্তু সেই জায়গাগুলোতে সরকারি আধিকারিককে দায়িত্ব না দিয়ে প্রশাসক পদে তৃণমূল নেতাদের বসাতে চায় সরকার। তাঁর আরও কটাক্ষ ২০২১-এর পরে বিরোধী আসনে বসবে তৃণমূল। সেদিকে খেয়াল রেখেই জীবনের মতো রসদ সংগ্রহ করতে চায় তারা। এটা একটা বড় পদক্ষেপ।












Click it and Unblock the Notifications