'পুলিশকে সংবিধান শেখাতে এসেছি' সুকান্তর হুঁশিয়ারির পরে ফের মুখ খুললেন নিশীথ

রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেিপর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার রেশ কিছুতেই কাটতে চাইছে না। মঙ্গলবার দিনহাটায় পা রেখেই রাজ্য পুলিশকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, পুলিশকে সংবিধান শেখাতে এসেছে। সেই সুরে সুর মিলিয়ে হুঙ্কার দিয়েছেন নিশীথ প্রামাণিকও। তিনি বলেছেন পুলিশের গুণ্ডামি এবার বন্ধ করতে হবে।

পুলিশকে সংবিধান শেখাতে এসেছি সুকান্তর হুঁশিয়ারির পরে ফের মুখ খুললেন নিশীথ

নিশীথ অধিকারীর কনভয়ে গত শনিবার হামলা চালানো অভিযোগ উঠেছে। তাঁর গাড়িতে গুলি লাগার চিহ্নও নাকি পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছিল। নিশীথ অধিকারীকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছিল বিজেপি। দিনহাটায় তারপর থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। মঙ্গলবার দিনহাটায় পা রাখেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দিনহাটায় পা রেখেই সাংবাদিকদের জানিয়েছেন, এখানকার পুলিশ সংবিধান জানেন না, পুলিশকে সংবিধান শেখাতে এসেছি।

সেই সুরে সুর মিলিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন পুলিশের গুণ্ডামি বন্ধ করতে হবে। এর আগেও নিশীথ প্রামাণিক বলেছিলেন, 'আমার উপর হামলা করা মানে কেন্দ্রীয় সরকারে উপরে আক্রমণ করা। তৃণমূল কংগ্রেস সেটাই করতে চাইছে। তার পরের দিনই সুকান্ত মজুমদার দিনহাটায় পৌঁছন।

এদিকে নিশীথ অধিকারীর কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবং রাজ্যপাল এই নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরাসরি নবান্নে চিঠি পাঠিয়েছিল। এবং নিশীথ অধিকারীর কনভয়ের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছিলেন। সেই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা যাতে কোনও ভাবেই অবনতি না হয় সেদিকে নজর রাখতে বলেছিলেন। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্কে তৈরি হয়েছিল। কিন্তু সেটা কিছুতেই ভালভাবে নেয়নি বিজেপি। এই নিয়ে রাজ্যপালের উপর রীতিমত চাপ তৈরি করা হয় বলে অভিযোগ করেছে শাসক দল।

এদিকে উত্তরবঙ্গে নিশীথ অধিকারীকে টার্গেট করে চলেছে শাসক দল। কয়েকদিন আগে সীমান্তে বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে নিশীথ অধিকারীর বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে ভেটাগুড়িতে নিশীথ অধিকারীর বাড়ি ঘেরাও করেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। তার পাল্টা আবার বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+