৪ মাস ফি মকুবের দাবি! তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে দুর্নীতি যোগ বেসরকারি স্কুলের, বিস্ফোরক লকেট
বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি বৃদ্ধির বিরুদ্ধে এবং ৪ মাস ফি মকুবের দাবিতে অভিভাবকদের আন্দোলনে সামিল হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি বৃদ্ধির বিরুদ্ধে এবং ৪ মাস ফি মকুবের দাবিতে অভিভাবকদের আন্দোলনে সামিল হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। লকেট প্রশ্ন করেন, কিসের জন্য অভিভাবকদের রাস্তায় নামতে হচ্ছে। তিনি বলেন, লকডাউনের মধ্যেও, কেউ চায় না লকডাউনের বিধি না মানতে।

মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সমালোচনা
মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সমালোচনা করে লকেট চট্টোপাধ্যায় বলেন, বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে কিছুই বলতে শোনা যাচ্ছে না। তিনি বলেন, ভাবা দিয়েছিল মুখ্যমন্ত্রী অভিভাবকদের পাশে থাকবেন। কিন্তু মুখ্যমন্ত্রী অন্য কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন ফি যেন না বাড়ানো হয়।

কেন ফি নেওয়া হবে, প্রশ্ন লকেটের
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, সংকট পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলি ফি বাড়িয়ে চলেছে। এর মধ্যে অনেকের চাকরি নেই। তিনি বলেন, স্কুলে কম্পিউটারে কোনও কাজ হচ্ছে না, স্কুল বাস কাজে আসছে না, লাইব্রেরি ব্যবহার করছে না, তাহলে কেন, সেই বাবদ ফি নেওয়া হবে।

৪ মাস ফি মকুবের দাবি
লকেট চট্টোপাধ্যায় বলে, শিক্ষামন্ত্রী বলেছেন জুলাইতেও স্কুল খুলবে না। তাই এপ্রিল থেকে শুরু করে জুলাই পর্যন্ত বেসরকারি স্কুলের ফি মকুব করে দেওয়া হোক। তিনি দাবি করেন, বেসরকারি স্কুলগুলির হাতে এই ফি না নিলেও শিক্ষক ও শিক্ষ কর্মীদের বেতন দেওয়ার টাকা রয়েছে।

টাকা ঢুকছে মুখ্যমন্ত্রী ও ভাইপোর পকেটে
স্কুলগুলির সঙ্গে কিসের ডিল আছে যে রাজ্য সরকার স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না, প্রশ্ন করেছেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ আছে আন্ডার স্ট্যান্ডিং। স্কুলে হাত না দেওয়ার শর্ত হিসেবে টাকা মুখ্যমন্ত্রী ও ভাইপোর পকেটে ঢুকছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই জন্য বেসরকারি স্কুলগুলিতে হাত দেওয়া হচ্ছে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications