'কাটমানি'র টাকাই প্রশান্ত কিশোরকে! কেন বিশ্বাস পিকে-কে জানালেন লকেট

সাধারণ মানুষের টাকাই প্রশান্ত কিশোরকে দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

সাধারণ মানুষের টাকাই প্রশান্ত কিশোরকে দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, মানুষের থেকে নেওয়া কাটমানির টাকা জমিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন লকেট। এপ্রসঙ্গে তাঁর দাবি সাধারণ মানুষের ওপর বিশ্বাস হারিয়েছেন মমতা। তাই প্রশান্ত কিশোরকে বিশ্বাস করছেন। কটাক্ষ করেছেন লকেট।

'তাঁদের কপি পেস্ট'

'তাঁদের কপি পেস্ট'

তাঁদের কপি পেস্ট করেই সব চালানো হচ্ছে কটাক্ষ করে বলেছেন লকেট চট্টোপাধ্যায়। জনপ্রতিনিধিদের ফোন নম্বর সাধারণ মানুষকে দেওয়া দিয়ে লকেট বলেন, যবে থেকে তাঁরা জয়ী হয়েছেন, তখন থেকেই সাংসদ, বিধায়কদের নম্বর এলাকার মানুষের কাছে দেওয়া রয়েছে। তৃণমূলে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, অনেক আগে থেকেই তাদের বিস্তারক সভা হচ্ছে।

প্রশান্ত কিশোরকে দেওয়া হচ্ছে 'কাটমানি'

প্রশান্ত কিশোরকে দেওয়া হচ্ছে 'কাটমানি'

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, প্রশান্ত কিশোরকে যে টাকা দেওয়া হচ্ছে, তা সাধারণ মানুষের। কাটমানি হিসেবে নিয়েছিল তৃণমূল। রাজ্যে ২০২১ সালে মানুষ বিজেপির সরকার চায় বলেও মনে করছেন লকেট। এপ্রসঙ্গে তিনি বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনেই তা বুঝিয়ে দিয়েছেন সাধারণ মানুষ।

'মানুষের বিশ্বাস হারিয়েছেন মমতা'

'মানুষের বিশ্বাস হারিয়েছেন মমতা'

লকেট চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, সাধারণ মানুষের ওপর বিশ্বাস হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রশান্ত কিশোরকে বিশ্বাস করছেন। প্রসঙ্গত সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে একা সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে। রাজনীতিবিদদের একাংশের দাবি, এত প্রশান্ত কিশোরের ঠিক করে দেওয়া। আগের থেকে অনেক সহনশীল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠক করার পর তৃণমূলের ঘরোয়া বৈঠকে যেমন প্রশান্ত কিশোর হাজির থেকেছেন, অন্যদিকে জেলা সভাপতিদের সঙ্গেও বৈঠক করেছেন প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+