এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস! কী ভাবে বাংলায় এনআরসি, ধাপ জানালেন লকেট চট্টোপাধ্যায়

এনআরসি নিয়ে মৃত্যুর অভিযোগ ওঠায় কিছুটা হলেও বিপাকে রাজ্য বিজেপি। এখন তাঁদের আশ্বস্ত করার পালা। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন চুঁচুড়ায় বলেন, রাজ্যে এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল।

এনআরসি নিয়ে মৃত্যুর অভিযোগ ওঠায় কিছুটা হলেও বিপাকে রাজ্য বিজেপি। এখন তাঁদের আশ্বস্ত করার পালা। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন চুঁচুড়ায় বলেন, রাজ্যে এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে লোকে মৃত্যুর মুখে পড়ছে। তিনি আশ্বস্ত করে বলেন, রাজ্যে আগে নাগরিকত্ব বিল পাশ করা হবে। তারপর এনআরসি চালু করা হবে। ফলে রাজ্যবাসীদের আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

'আত্মহত্যাকারীরা ষড়যন্ত্রের শিকার'

'আত্মহত্যাকারীরা ষড়যন্ত্রের শিকার'

রাজ্যে এখনও পর্যন্ত এনআরসি নিয়ে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। এতে যে বিজেপির ওপর চাপ বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, যাঁরা রাজ্যে আত্মহত্যা করছেন তাঁরা আসলে ষড়যন্ত্রের শিকার।

 মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি

মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি

এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারিও দেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, সাধারণ জনগণের মধ্যে এনআরসি নিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। তাঁর আরও অভিযোগ মানুষকে ভুল বোাঝানো হচ্ছে। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন লকেট চট্টোপাধ্যায়।

'আগে নাগরিকত্ব বিল, পরে এনআরসি'

'আগে নাগরিকত্ব বিল, পরে এনআরসি'

লকেট চট্টোপাধ্যায় আশ্বস্ত করে বলেন, রাজ্যের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজ্যে আগে নাগরিকত্ব বিল পাশ করানো হবে। তারপর হবে এনআরসি। তাঁর দাবি হিন্দুদের মধ্যে ঐক্য তৈরি হয়েছে। এখানকার সবাই নাগরিকত্ব পাবে বলেও আশ্বস্ত করেন তিনি। লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা সন্ত্রাসবাদী কাজে জড়িত তাদের এরাজ্য থেকে বিতাড়িত করা হবে।

'অনুপ্রবেশকারীদের পিছনে তৃণমূলের হাত'

'অনুপ্রবেশকারীদের পিছনে তৃণমূলের হাত'

এদিন লকেট চট্টোপাধ্যায়ের আরও অভিযোগ, রাজ্যে সাম্প্রতিককালে যেসব অনুপ্রবেশ হয়েছে, তার পিছনে তৃণমূলের নেতামন্ত্রীদের হাত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+