বাঁকুড়ায় আজ বিজেপির প্রচারে বড় চমক, দিল্লি থেকে উড়ে আসছেন তারকা নেতা
বাঁকুড়ায় আজ বিজেপির প্রচারে বড় চমক, দিল্লি থেকে উড়ে আসছেন তারকা নেতা
আজ টার্গেট জঙ্গলমহল। শাসক বিরোধী উভয় দলই জঙ্গল মহলে ভোটের প্রচারে ঝাঁপাবে। বাঁকুড়ায় সায়ন্তিকাকে টক্কর দিলে আজ ভোটের প্রচারে দিল্লি থেকে গৌতম গম্ভীরকে উড়িয়ে আনছে বিজেপি। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে রোড শো করবেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সেখান থেকে তিনি চলে যাবেন পুরুলিয়ার সাঁওতালডিতে। পারা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে রোড শো করবেন গম্ভীর।

বাঁকুড়ায় প্রচারে গৌতম গম্ভীর
আজ প্রচারের হটস্পট বাঁকুড়া। কোমর বেঁধে প্রতারে ঝাঁপাচ্ছে শাসক-বিরোধী দুই শিবির। আজ বাঁকুড়ায় বিজেপির হয়ে প্রচারে আসছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। দিল্লি থেকে উড়ে আসছেন তিনি। তারকা বিজেপি সাংসদকে নিয়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে রোড শো করবে বিজেপি। তারপরে পুরুলিয়ার পারা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিেয় রোড শো করবেন গৌতম গম্ভীর। প্রসঙ্গত উল্লেখ্য বাঁকুড়ায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকাকে।

প্রচারে মমতা
বাঁকুড়ায় আজ প্রতার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাঁকুড়ার বড়জোড়ায় সভা রয়েছে মমতার। এছাড়াও কোতুলপুর ও ইন্দাসেও সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় এবার তারকা প্রার্থী সায়ন্তিকা। তাাঁর সমর্থনে জোর কদমে চলছে প্রচার। এবার ময়দানে নামলেন মমতা নিজে। দলের প্রার্থীদের জেতাতে বাঁকুড়ায় আজ পরপর তিনটি সভা করবেন তিনি।

প্রচারে দেব
এদিকে গৌতম গম্ভীরের পাল্টা প্রচারে পারায় আস যাচ্ছেন অভিনেতা দেব। গৌতম গম্ভীরকে দিল্লি থেকে উড়িয়ে এনে প্রচারে চমক দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তার পাল্টা চমক দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস শিবিরও। পারা বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন অভিনেতা দেব। দেবের প্রচার সভা ঘিরে উন্মাদনা চড়ছে পুরুলিয়ায়। গৌতম গম্ভীর না দেব কার জনপ্রিয়তা বেশি তার টক্কর হতে চলেছে পুরুলিয়ায়।

নন্দীগ্রামে প্রচারে অভিষেক
আজ একেবারে ভোটের হটস্পটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম অধিকারী গড়ে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিষাদল এবং তমলুকে রোড শো করবেন তিনি। তমলুকে রোড শোও করার কথা রয়েছে অভিষেকের।












Click it and Unblock the Notifications