রাজনৈতিক ষড়যন্ত্র: 'বাবুল সুপ্রিয় কাকু'র খবর নেই, চিন্তায় নিখোঁজ ডায়রি ছাত্রছাত্রীদের!

রাজনৈতিক ষড়যন্ত্র: 'বাবুল সুপ্রিয় কাকু'র খবর নেই, চিন্তায় নিখোঁজ ডায়রি ছাত্রছাত্রীদের!
কলকাতা, ১৯ জুন : প্রিয় "বাবুল কাকু" হারিয়ে গিয়েছে। "বাবুল কাকু" বলেছিল আসবে গান শোনাবে। কিন্ত লোকসভা নির্বাচনে পর থেকে ওঁর কোনও খবর নেই। আর এই চিন্তা থেকেই পুলিশের কাছে স্থানীয় সাংসদ তথা জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়র নিখোঁজ ডায়েরি দায়ের করল আসানসোলের বেশকিছু স্কুল পড়ুয়া।

সূত্রের খবর অনুযায়ী, আসানসোলের জেকে নগরের বেশ কয়েকজন স্কুলের ছাত্রছাত্রী নিমচা পুলিশ আউট পোস্টে গিয়ে নিখোঁজ ডায়রি করে। ইংরাজি ভাষায়, তারা লিখিতভাবে জানায়, তাঁদের 'বাবুল সুপ্রিয় আঙ্কেল', আসানসোলের বিজেপি সাংসদ তথা বলিউড গায়ক বাবুল সুপ্রিয় লোকসভা নির্বাচনের পর থেকেই নিখোঁজ। বুধবার সকালে এই ডায়েরি করে তারা। এবং প্রত্যেকে ইংরাজি বা হিন্দিতে নিজেদের সাক্ষরও করে যায় তাতে।

এদিকে এই নিখোঁজ ডায়রি নিয়েই উঠেছে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ। ওই ছাত্রীছাত্রীদের কয়েকজন নিজেদের মা-বাবার সঙ্গে থানায় এসেছিলেন। অভিবাবকরা স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী বলেই পরিচিত।

বর্ধমান শিল্প এলাকার বিজেপি সভাপতি নির্মল কর্মকার এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি বলেন, আগে রাজনৈতিক কার্যসিদ্ধির জন্য শিশুদের ব্যবহার করায় এই তৃণমূল কংগ্রেসেই সিপিআইএমের নিন্দা করত। আর এখন নিজেরা সেই একই কান্ড ঘটাচ্ছে। এটা ঘৃণ্য ও নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। এর পাশাপাশি নির্মলবাবু বলেন, নির্বাচনের আগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করেছিল তৃণমূল। কিন্তু শেষপর্যন্ত তাদের আনা মিথ্যা অভিযোগ প্রমাণ করতে পারল না।

এই বিষয়ে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাচ্চাদের সামনে রেখে মাস্টারমাইন্ড তৃণমূলই কলকাঠি নাড়ছে এই ধরণের কাজের জন্য। তিনি বলেন, "আমি মোটেই নিখোঁজ হইনি। আমি সম্পূর্ণরূপেই দিল্লিতে রয়েছি। আগামী ২৬ জুন আসানসোলে যাব। শিল্প তালুকে জলের সমস্যা নিয়ে একটি প্রকল্প প্রস্তাব জমা দিয়েছি।"

এদিকে তাঁদের দিকে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে আসানসোলেক তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এই ঘটনার জন্য ওরা আমাদের দায়ী করছে কেন জানি না। আসলে নিজেদের জনপ্রিয়তা প্রচার করার লক্ষ্যেই বিজেপি এসব কাণ্ড ঘটাচ্ছে।"

<center><div id="vnVideoPlayerContent"></div><script>var ven_video_key="NTQ3OTA1fHwxMDExfHx8fHx8MTN8fA==";var ven_width="100%";var ven_height="325";</script><script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+