পিএফের টাকা কেন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত চা শ্রমিকরা, অফিসারকে প্রশ্ন বিজেপি সাংসদের
পিএফের টাকা কেন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত চা শ্রমিকরা, অফিসারকে প্রশ্ন বিজেপি সাংসদের
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানের কর্মীরা অবসরের পর পিএফের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের বকেয়া টাকা শোধ করার দাবিতে জলপাইগুড়ির অঞ্চলিক পিএফ দফতরে আচমকাই হাজির হলেন স্থানীয় বিজেপি সাংসদ জন বারলা।

পিএফের টাকা কেন পাচ্ছেন না চা বাগানের অবসর প্রাপ্ত শ্রমিকরা, প্রশ্ন করলে তাঁদের কার্ডে তথ্য ভুল আছে বলে পিএফ দফতরের তরফে বিজেপি সাংসদকে জানানো হয়। সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সে ব্যাপারে জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কমিশনার বি লালজামাংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা জন বার্লা। ডুয়ার্সে যে ৮টি চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেগুলি খোলার আশ্বাস দেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ।
জন বার্লার দাবি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই ডুয়ার্সের একটি চা বাগান খোলা হয়েছে। জলপাইগুড়ি অঞ্চলিক পিএফ কমিশনার বি লালজামাং বলেন, শ্রমিকদের আধার কার্ডে কিছু ভুল তথ্য থাকার কারনে টাকা পেতে শ্রমিকদের সমস্যা হচ্ছে। আধার কার্ড প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধান করা হবে।












Click it and Unblock the Notifications