মমতার 'ভবিষ্যৎ' নিয়ে উদ্বিগ্ন অর্জুন নবান্নে জাল পাততে বললেন! সঙ্গে জানালেন চ্যালেঞ্জও
হাওড়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষে বিঁধলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
হাওড়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষে বিঁধলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ক্ষমতায় থাকা নেশা
মমতার। যেদিন ক্ষমতা থেকে যাবেন, সেদিন নবান্নের ১২ তলার ওপর থেকে ঝাঁপ দেবেন তিনি। সেজন্য পুলিশ কর্মীদের কাছে অর্জুন সিং-এর আবেদন, জাল পেতে রাখুন, তাহলেই তাঁকে রক্ষা করা যাবে।

মমতাকে কটাক্ষ
ক্ষমতায় থাকার জন্য উনি সবকিছু করতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এমনটাই বললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বাংলাকে তিনি কাশ্মীর বানানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ তাঁর।

ভাটপাড়া নিয়ে চ্যালেঞ্জ
ভাটপাড়ায় ঢোকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেন অর্জুন সিং। তিনি বলেন, তৃণমূল থাকার সময়ও তাঁকে ঢুকতে দেননি। বর্তমান সময়ে হিংসা করলেও ঢুকতে পারবেন না। পাশাপাশি ফের একবার ভাটপাড়ার বিধানসভার ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, ভাটপাড়ায় মমতাকে হারানোর জন্য তাঁর ২৪ বছরের ছেলেই যথেষ্ট।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ
এদিন পুলিশের বিরুদ্ধে ফের অত্যাচারের অভিযোগ করেন অর্জুন সিং। তিনি বলেন, ভাটপাড়াকে জ্বালাচ্ছেন ব্যারাকপুরের কমিশনার মনোজ মর্না এবং অপর পুলিশ কর্তা অজয় ঠাকুর। পাশাপাশি তাঁর অভিযোগ, এলাকায় পড়াশোনা জানা ছেলেদের ফাঁসানো হচ্ছে।












Click it and Unblock the Notifications