হালিশহরে বিজেপি নেতা খুনের উত্তেজিত পরিস্থিতির রাতে অর্জুনের বাড়িতে পুলিশ! ফুঁসে উঠে কোন বার্তা সাংসদের
হালিশহরে বিজেপি নেতা খুন নিয়ে তুলকালাম পরিস্থিতি রাজ্য জুড়ে । উত্তরবঙ্গে বিজেপি কর্মী খুন, জেপি নাড্ডার কনভয়ে হামলার পর এবার হালিশহরের এই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন বিজেপি নেতারা। এদিকে, ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির মাঝে সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে রাত ১০ টায় পুলিশ ঢোকে।

অর্জুনের বাড়িতে পুলিশ
হালিশহরে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় শনিবার বিকেল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরই মাঝে রাত দশটা নাগাদ অর্জুন সিংয়ের বাড়িতে একটি মামলার সার্চ ওয়ারেন্ট নিয়ে প্রবেশ করে পুলিশ।

পুলিশকে প্রথমে কোন বার্তা অর্জুনের?
জানা গিয়েছে, অর্জুন সিং প্রথমে পুলিশকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছিলেন না। করোনা পরিস্থিতিতে বাড়ির ভিতর এতজনের প্রবেশ ঘিরে তিনি প্রশ্ন তোলেন। তবে এরপর রাত ১০ টানা নাগাদ অর্জুন সিংয়ের বাড়িতে আদালতের সার্চ ওয়ারেন্ট নিয়ে প্রবেশ করে পুলিশ।

ব্য়ারাকপুর শিল্পাঞ্চলে ধুন্ধুমার!
এদিকে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে রীতিমতো তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে এই খুনকে নিয়ে। গৃহ সম্পর্ক অভিযানের সময় ওই বিজেপি কর্মীকে হালিশহরে পিটিয়ে খুন করা হয় বলে খবর। তারপর ওই কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

অর্জুনের বার্তা
'পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই। তৃণমূল হামলা চালিয়েছে। লোকসভা নির্বাচনের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। রাজনৈতিকভাবে না পেরে উঠেই এভাবে আক্রমণ। '












Click it and Unblock the Notifications