অর্জুনের গাড়িতে ভাঙচুর! রণক্ষেত্রের চেহারা নিল শ্যামনগর
অর্জুনের গাড়িতে ভাঙচুর! রণক্ষেত্রের চেহারা নিল শ্যামনগর
ঘটনার সূত্রপাত পার্টি অফিস দখল ঘিরে। আর তার জেরেই রণক্ষেত্রের চেহারা নিল শ্যামনগর। সেখানে সাংসদ অর্জুন সিয়ের গাড়ি 'পুলিশ'এর সামনেই ভাঙচুর করা হয়েছে বলে দাবি বিজেপির। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ অর্জুন সিং গোটা হামলার নেপথ্যে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের দায়ী করেছেন। পাশাপাশি , তাঁর দাবি, পুলিশের সামনেই তাঁর গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল।

এদিকে, খবর, পার্টি অফিস পুর্নদখলের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক থেকে শুরু করে পার্টি অফিসের চেয়ার , সমস্ত কিছুতেই ভাঙচুর চালানো হয়। আর এই সমস্ত কিছু যখন চলছিল তখন পুলিশ সব দেখেও নির্বিকার ছিল বলে দাবি বিজেপির। যদিও বিজেপির সমস্ত দাবি নস্যাৎ করে দিয়েছেন ২৪ পরগনার দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক।












Click it and Unblock the Notifications