কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব! আইপিএস মনোজ বর্মাকে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং

মনোজ বর্মা সুপারি কিলার। তাঁকে সুপারি কিলার হিসেবে ব্যারাকপুরের সিপি হিসেবে নিয়োগ করে তাঁকে খুনের ষড়যন্ত্রে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।এদিন শ্যামবাজারের ধর্মা মঞ্চ থেকে এমনটাই

আইপিএস মনোজ বর্মা সুপারি কিলার। তাঁকে সুপারি কিলার হিসেবে ব্যারাকপুরের সিপি হিসেবে নিয়োগ করে তাঁকে খুনের ষড়যন্ত্রে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার শ্যামবাজারের ধর্মা মঞ্চ থেকে এমনটাই অভিযোগ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

আইসি জগদ্দলের ফোনে সংঘর্ষস্থলে

আইসি জগদ্দলের ফোনে সংঘর্ষস্থলে

অর্জুন সিং অভিযোগ করে বলেন, রবিবার বেলা ২ টো নাগাদ আইসি জগদ্দল তাঁকে ফোন করে বলেন, সার্কাস মোড়ে অবরোধ চলছে। তিনি যেন তোলার ব্যবস্থা করেন। সেই
ফোন পেয়েই তিনি সার্কাস মোড়ে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন বিধায়ককে ফেলে পেটানো হচ্ছে। সেই সময় প্রতিবাদ করায় মনোজ বর্মাই লাঠি নিয়ে তাঁর মাথায় মারেন।
এমনটাই অভিযোগ করেন অর্জুন সিং।

 'কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব'

'কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব'

অর্জুন সিং-এর অভিযোগ তাঁকে মারতে মারতে মনোজ বর্মা বলেন, কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব। অর্জুন সিং দাবি করেন বলেন, তাঁর ওপর হামলার ঘটনা আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত করে দেখুক। একইসঙ্গে মনোজ বর্মার ইতিহাসও তদন্ত করে দেখা হোক।

 'মমতার নির্দেশেই খুনের ষড়যন্ত্র'

'মমতার নির্দেশেই খুনের ষড়যন্ত্র'

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্জুন সিং বলেছিলেন, তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে। নিজের সেই বয়ানেই অটুট রয়েছেন অর্জুন। এদিন শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে অর্জুন সিং বলেন, মমতার নির্দেশেই খুনের ষড়যন্ত্র। আর মনোজ বর্মাকে সুপারি কিলার হিসেবে নিয়োগ করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্জুন সিং অভিযোগ করে বলেছিলেন, সিপি মনোজ বর্মার কাছে অভিযোগ জানালেও তিনি অভিযোগ নেননি। তাঁর ওপর হামলার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রক এবং লোকসভার অধ্যক্ষকে জানিয়েছেন
বলেও জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+