মনোজ বর্মার বিরুদ্ধে মামলা দায়ের! মুখ খুললেন অর্জুন সিং
ব্যারাকপুর আদালতে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা নিয়ে মুখ খুললেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।
ব্যারাকপুর আদালতে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা নিয়ে মুখ খুললেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। পুলিশ কমিশনার তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার জন্য পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করে। কিন্তু দেশের আইন ব্যবস্থা বলে কিছু জিনিস আছে। তাই মনোজ বর্মার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কটাক্ষ করতে ছাড়েননি অর্জুন সিং। রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর এলাকায় বিজেপির একটি রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

এর আগে অর্জুন সিং বলেছিলেন, মনোজ বর্মা সুপারি কিলার। তাঁকে সুপারি কিলার হিসেবে ব্যারাকপুরের সিপি হিসেবে নিয়োগ করে তাঁকে খুনের ষড়যন্ত্রে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অর্জুন সিং অভিযোগ করে বলেছিলেন আইসি জগদ্দল তাঁকে ফোন করে বলেন, সার্কাস মোড়ে অবরোধ চলছে। তিনি যেন তোলার ব্যবস্থা করেন। সেই
ফোন পেয়েই তিনি সার্কাস মোড়ে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন বিধায়ককে ফেলে পেটানো হচ্ছে। সেই সময় প্রতিবাদ করায় মনোজ বর্মাই লাঠি নিয়ে তাঁর মাথায় মারেন।
অর্জুন সিং-এর আরও অভিযোগ ছিল, তাঁকে মারতে মারতে মনোজ বর্মা বলেন, কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব। অর্জুন সিং দাবি করেন বলেন, তাঁর ওপর হামলার ঘটনা আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত করে দেখুক। একইসঙ্গে মনোজ বর্মার ইতিহাসও তদন্ত করে দেখা হোক।












Click it and Unblock the Notifications