৩ উপনির্বাচনে জয় তৃণমূলের কাছে মহাভারত জয়ের মতো! তারিখ জানিয়ে মমতার প্রশাসনকে চ্যালেঞ্জ অর্জুনের

বর্তমান পরিস্থিতিতে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

বর্তমান পরিস্থিতিতে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, তৃণমূল ৩ টে উপনির্বাচনে জয়ের পর ভাবছে মহাভারত জয় করে নিয়েছে। তাঁর অভিযোগ চারদিকে পুলিশকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালাচ্ছে।

বিজেপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

বিজেপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

কাঁচড়াপাড়া এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন অর্জুন সিং। তৃণমূলের নেতৃত্বে এই হামলা চলছে বলে অভিযোগ তাঁর।

মনোজ বর্মা, অজয় ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ

মনোজ বর্মা, অজয় ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ

অর্জুন সিং আরও অভিযোগ করেছেন, তৃণমূলের পাশাপাশি এই সব হামলার পিছনে রয়েছেন, ব্যারাকপুরে কমিশনার মনোজ বর্মা ও জেলার পুলিশ সুপার অজয় ঠাকুর। এই দুই পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঝামেলা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

অর্জুনের হুঁশিয়ারি

অর্জুনের হুঁশিয়ারি

তবে অর্জুন সিং হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেছেন, ১৩ তারিখ পর্যন্ত সংসদের কাজে ব্যস্ত থাকছেন। তাই বেশি নজর দিতে পারছেন না। ১৩ তারিখের পরের পরিস্থিতি নিয়ে ব্যারাকপুর প্রশাসন যেন তৈরি থাকে।

লড়াই তারাই শেষ করবেন

লড়াই তারাই শেষ করবেন

অর্জুন সিং বলেছেন, লোকসভা ভোটের পর থেকে অশান্ত হয়েছিল গোটা এলাকা। তারপর আস্তে আস্তে এলাকায় শান্তি আসে। তবে ফের কেন অশান্তি। অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা শুরু করেছেন। তারাই লড়াইটা শেষ করবেন বলে জানিয়েছেন অর্জুন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+