হাসপাতালে মোবাইল বন্ধের নোটিশ! মমতার সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে অর্জুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে হাইকোর্টে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। দিন কয়েক আগে নবান্নের তরফ থেকে কোভিড হাসপাতালগুলিতে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে হাইকোর্টে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। দিন কয়েক আগে নবান্নের তরফ থেকে কোভিড হাসপাতালগুলিতে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে আবেদন করেছেন অর্জুন। এই ধরনের নির্দেশিকা মহামারী আইনের পরিপন্থী বলে দাবি করেছেন তিনি।

২২ এপ্রিল রাজ্যের নিষেধাজ্ঞা জারি

২২ এপ্রিল রাজ্যের নিষেধাজ্ঞা জারি

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এমার বাঙুরের একটি ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে হাসপাতালের অব্যবস্থার উল্লেখ ছিল। তারপরদিনই রাজ্য সরকারের তরফে জানানো হয় বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে কোভিড হাসপাতালগুলিতে চিকিৎসক, নার্স কিংবা কোনও রোগী মোবাইল ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে মোবাইল ব্যবহারে সংক্রমণের কথা তুলে ধরা হয়েছিল।

বিজ্ঞপ্তি খারিজের দাবিতে আদালতে অর্জুন

বিজ্ঞপ্তি খারিজের দাবিতে আদালতে অর্জুন

রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি খারিজ করার দাবি জানিয়েছেন অর্জুন। তাঁর মতে এই ধরনের নির্দেশিকা মহামারী আইনের পরিপন্থী। এছাড়াও নিজের আবেদনে স্বাস্থ্য ব্যবস্থায় একাধিক অনিয়মের অভিযোগ করেছেন তিনি।

আগামী সপ্তাহে হতে পারে শুনানি

আগামী সপ্তাহে হতে পারে শুনানি

জানা গিয়েছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে সিপিএম নেতা, তথা চিকিৎসক ফুয়াদ হালিমও রাজ্য সরকারের বিরুদ্ধে করোনা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ জনস্বার্থ মামলা করেছেন হাইকোর্টে। তার শুনানিও চলছে। ভিডিও কনফারেন্সে ফুয়াদ হালিমের হয়ে সেই মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য।

তথ্য গোপনের জন্যই নির্দেশিকা, অভিযোগ বিরোধীদের

তথ্য গোপনের জন্যই নির্দেশিকা, অভিযোগ বিরোধীদের

মুখ্যমন্ত্রী থেকে মুখ্যসচিব, সরকারের শীর্ষ কর্তারা কোভিড হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞারব পথেই সওয়াল করেছেন। তাঁদের মতে এর থেকে সংক্রমণ ছড়ানোর প্রবল সম্ভাবনা। কিন্তু বিজেপি ছাড়াও বাম কংগ্রেসের অভিযোগ, সরকার হাসপাতালের অব্যবস্থার তথ্য গোপন করতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+