পুরভোটের আগে অর্জুনের গড়ে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদের দুই আত্মীয়
পুরভোটের আগে অর্জুনের গড়ে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদের দুই আত্মীয়
গতকাল থেকেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে রবিবাসরীয় দুপুরে সেই জল্পনা সত্যি করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দুই আত্মীয়। রবিবার জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং, ভাইপো সৌরভ সিং এবং আদিত্য সিং। পুরসভা ভোটের আগে ভাটপাড়ায় অর্জুনের পরিবারের এই ভাঙন নতুন ধাক্কা বিজেপি শিবিরে।

গতকাল পুরসভা ভোট ছিল চার জায়গায়। আসানসোল, বিধাননগরে তুমুল অশান্তি হয়েছে। আসানসোলে গুলি চালানোর ঘটনা পর্যন্ত ঘটেছে। তার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। আগামিকাল রাজ্য জুড়ে পথে নেমে প্রতিবাদে সামিল হবেন তাঁরা। রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হবেন তাঁরা। তারইমধ্যে ভাটপাড়ায় ভাঙনের খবর শোনা যাচ্ছিল। তারপরেই জল্পনা শুরু হয়েছিল অর্জুন সিংয়ের কয়েকজন আত্মিয় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। সেটাই সত্যি হল।
রবিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেনঅর্জুন সিংয়ের তিন আত্মীয়। সূত্রের খবর অর্জুন িসংয়ের সঙ্গে গত কয়েকদিন ধরেই সুনীল িসংয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। পুরভোটে সুনীল সিংকে গারুলিয়ার প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু শনিবারই সেই প্রার্থী পদ ফিরিয়ে দেন সুনীল সিং। তখন থেকেই তাঁর বিজেপি ছাড়ার জল্পনা শুরু হয়েছিল। তিনি যে একা যাবেন না তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। তবে কতজনকে িনয়ে সুনীল সিং তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে সুনীলের ছেলে আদিত্য সিং কিন্তু এখনও বিজেপিতেই রয়েছেন। তবে অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং সুনীল সিংয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাঁকে ভাটপাড়া পুরসভায় টিকিট দিয়েছিল বিজেপি। শেষ মুহূর্তে প্রার্থীপদ প্রত্যাহার করেন সৌরভও।
পুরভোটের ঠিক আগে বিজেপির দুই প্রার্থীর এই সিদ্ধান্ত অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে। বিশেষ করে অর্জুন সিংয়ের পরিবারের তিন জন হওয়ায় চাপ বেড়েছে। ভাটপাড়ায় গত কয়েক দিন ধরেই অর্জুন সিংয়ের সঙ্গে সংঘাত বাড়ছিল তৃণমূল কংগ্রেসের। নেতাজি জয়ন্তীতে চরমে উঠেছিল ভাটপাড়ায় অশান্তি। অর্জুন সিংকে রীতিমত তাড়া করে নেতাজি স্মরণের অনুষ্ঠান থেকে ধাওয়া করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই নিয়ে উত্তেজনা চরমে উঠেছিল। এই নিয়ে সরব হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। অর্জুন সিংেয়র বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications