অখিল গিরি মন্তব্যের আঁচ বিধানসভায়, মুলতুবি প্রস্তাব বিজেপি বিধায়কদের
অখিল গিরি মন্তব্যের আঁচ বিধানসভায়, মুলতুবি প্রস্তাব বিজেপি বিধায়কদের
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুকথা বলেছেন অখিল গিরি। তার আঁচ এসে পড়েছে রাজ্য িবধানসভাতেও। বিজেপি বিধায়করা এই নিয়ে মুলতুবি প্রস্তাব এনেছেন। প্রশ্নোত্তর পর্ব শেষ হলেই প্রতিবাদে তাঁরা সামিল হবেন। অখিল গিরি রাষ্ট্রপতি মুর্মুকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তার উপর আলোচনা দাবি করেছে বিজেপি বিধায়করা। অকিল গিরির মন্তব্যের প্রতিবাদে আদিবাসী সমাজের প্রতীক পাঞ্জি পরে এসেছেন বিজেপি বিধায়করা। সেই সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখ আঁকা স্টিকার জামায় লাগিয়ে বিধানসভায় এসেছেন বিজেপি বিধায়করা। প্রতিবাদে ওয়াক আউটের পথে হাঁটবেন তাঁরা জানিয়েছেন বিজেপি বিধায়করা।

বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির
বিধানসভা অধিবেশনে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের আঁচ। বিধানসভা অধিবেশন শুরু হতেই অখিল গিরির বহিষ্কারের দাবিতে মুলতুবি প্রস্তাব আনলেন বিজেপি বিধায়করা। স্পিকার মুলতুবি প্রস্তাব খারিজ করলে ওয়াক আউটের পথে হাঁটবেন তাঁরা এমনই জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুকথার প্রতিবাদে আদিবাসী সমাজের প্রতীক পাঞ্জি পরে এসেছেন তাঁরা । জামায় দ্রৌপদী মুর্মুর মুখ আঁকা স্টাকার লাগিয়ে এনেছেন তাঁরা।

অখিল গিরির অপসারণ দাবি
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকের নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির অপসারণ দাবি করেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই যে বিধানসভায় এই নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি বিধায়করা। রাজ্যগুড়ে এই নিয়ে প্রতিবাদের পারদ চড়িয়েছে বিজেপি। জেলায় জেলায় অখিল গিরির বিরুদ্ধে অপসারণের দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতারা।

পাল্টা শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ
এদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদিবাসী সমাজের অবমাননা করার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বিধায়ক বীরবাহা হাঁসদাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন শুভেন্দু অদিকারী। তার পরেই তাঁর প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। বিধায়ক বীরবাহা হাঁসদা নিজে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছ। সিঙ্গুরেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও শুভেন্দু অধিকারী নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন বীরবাহা হাঁসদাকে নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি

আদিবাসী ভোট তরজা
পঞ্চায়েত ভোটে আদিবাসী ভোট নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী শিরিবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফর করেছেন। বিরসা মুন্ডার জন্মদিনে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন তিনি। সেদিনই আবার বাঁকুড়ার রাইপুরে সভা করেছেন শুভেন্দু অধিকারী। আদিবাসী বাড়িতে মধ্যহ্ন ভোজন করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications