জাতীয় সঙ্গীতের 'অবমাননা'য় হাইকোর্টে মামলা বিজেপি বিধায়কদের, আজই শুনানি
বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠেছে ১০ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। আর এই নিয়েই আদালতে বিজেপি বিধায়করা। অর্থাৎ আরও একটা সংঘাত রাজ্যের শাসক দল ও প্রশাসনের সঙ্গে বিজেপির প্রকাশ্যে এল। এফআইআর করা হয়েছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে।
তাদের কয়েকজনকে পুলিশ লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছে। আর সোমবার আদালতের দ্বারস্থ হলেন বিজেপির বিধায়করা।বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করার আবেদন হয়েছিল। সেই অনুমতি আদালত দিয়েছে। আজ দুপুর একটায় ওই মামলায় শুনানি হওয়ার কথা।

বিধানসভার ভিতরে জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছিল। এই অভিযোগ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে উঠেছিল। কোথায় জাতীয় সঙ্গীত বাজছিল? আর কোথায় তখন ওই বিধায়করা ছিলেন? সেই সব খতিয়ে দেখা হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হেনস্থা করতে এই এফআইআর। শাসক দল বিরোধী দলের সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করছে। এই অভিযোগ তোলা হয়েছে। এদিন আদালতেও বিজেপি বিধায়কদের তরফে আইনজীবীর এমন বক্তব্যই ছিল।
বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, বিধানসভার একদিকে ধর্নায় ছিলেন তাঁরা। তখন বিধানসভার অন্যদিকে শাসক দল জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে। সেই সময় কেন বিজেপি বিধায়করা উঠে দাঁড়াননি? সেই অভিযোগ করা হয়েছে। আর তাতেই এফআইআর দায়ের হয়। বিজেপির দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে কোনও ভাবে, যে কোনও জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যায় না।
রাজ্য সরকারের বিরুদ্ধে সোমবার আদালতে যাওয়া হবে। এই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতোই বিজেপি বিধায়কদের তরফে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার আবেদন করা হয়। আজ দুপুর একটা শুনানি। এদিকে মঙ্গলবার বিজেপি বিধায়কদের প্রশাসনের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে।
শীতকালীন অধিবেশনের শুরু থেকেই শাসক - বিরোধী সুর চড়ছে। সংঘাত সামনে আসছে। আজ সোমবারও বিধানসভা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে।












Click it and Unblock the Notifications