বিধানসভায় খুন হওয়ার আশঙ্কা করছেন বিজেপি বিধায়কেরা, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর

বিধানসভায় খুন হওয়ার আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারীরা৷ আজ শুক্রবার এমনই বক্তব্য রেখেছে রাজ্যের বিরোধী দলনেতা।রাজ্য বাজেট পেশের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভার কক্ষ। স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে ছয় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে।

শুক্রবার শুভেন্দুদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এদিকে পালটা অভিযোগ করছেন বিজেপি বিধায়করা। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা আক্রান্ত।

Suvendu Adhikari

বিমান বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা যা করছে, আমরা বিধানসভায় খুন হওয়ার আশঙ্কা করছি। আমাদের মুখ বন্ধ করতে না পেরে, আমাদের খুন করার চকান্ত করছে। আমরা আতঙ্কিত নই। এমনই মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিধানসভায় কিছু লোককে নিয়ে গুন্ডামি চলেছে। কেন্দ্রীয় বাহিনীকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা আগেই লিখিত অভিযোগ জানিয়েছি। বিধানসভায় পার্টির ক্যাডার ঢুকিয়েছে৷ অভিযোগ করলেন শুভেন্দু।

মহিলা বিধায়কদের পিছু নেওয়া হয়েছিল গতকাল বিকেলের পরে। বিধানসভায় মহিলা বিধায়কদের নিরাপত্তার অভাব রয়েছে। আজ শুক্রবারই মহিলা বিধায়করা হেয়ার স্ট্রীট থানায় লিখিত অভিযোগ জানাবেন। এমন কথাও বলেছেন শুভেন্দু।

অয়ন দাস, গৌতম দাস, অয়ন বন্দ্যোপাধ্যায়, সন্দীপ চন্দ্র, পিয়ালা,জুই, এসকে বাপি, তুহিন, সোফি এই তৃণমূল কর্মীরা গতকাল বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ পরিচয়ে বাইরের লোক বিধানসভায় এসেছিল৷ এমন অভিযোগও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

আজ বিধানসভায় চলাকালীন মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্রের পিঠস্থানে এই কাজ হচ্ছে। কটাক্ষ করেন শুভেন্দু। বিজেপিকে জব্দ করা যাবে না। বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিধানসভা চত্বর এদিনও উত্তপ্ত ছিল। বিধানসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন উত্তরবঙ্গের চা শ্রমিক এবং চা বাগানের সমস্যা নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। এই অভিযোগ এনে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। রাজ্য সরকার মুখে বলতে থাকে তারা চা শিল্প এবং চা শ্রমিকদের উন্নতিতে কাজ করছে। অথচ বাস্তবটা একদমই আলাদা। এমনই অভিযোগ শুভেন্দুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+