বাবুলের পর এবার কি তাপসী? ফের ভাঙন বিজেপিতে? শুভেন্দুর গড়েই বিধায়ককে ঘিরে দলবদলের জল্পনা
বাবুলের পর এবার কি তাপসী? ফের ভাঙন বিজেপিতে, শুভেন্দুর গড়েই বিধায়ককে ঘিরে দলবদলের জল্পনা
এবার তৃণমূল কংগ্রেসের পথে আরও এক বিজেপি নেতা। একেবারে শুভেন্দুর গড়ে ভাঙনের জল্পনা শুরু হয়ে গিেয়ছে। শোনা যাচ্ছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। যদিও এই নিয়ে বিধায়ক নিজে মুখ খোলেননি। উল্টে উড়িয়ে দিয়েছেন জল্পনা।

দলবদলের জল্পনা
বিজেপির অন্দরে দল বদলের জল্পনা শুরু হয়ে গিয়েছে। বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তাপসী মণ্ডলকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে এবার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়াচ্ছেন। বিধানসভা নির্বাচনের পর বঙ্গ রাজনীতির চিত্রটা একেবারে উল্টে গিয়েছে। আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতেযোগদানের হিড়িক বেড়েছিল। এবার ভোটের ফলাফল প্রকাশের পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক শুরু হয়েছে। যেভাবে দলবদলের রাজনীতির সূচনা তৃণমূলে শুরু করেছিলেন মুকুল রায়। সেভাবেই মুকুল রায়ের হাত ধরেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। একের পর এক বিজেপি নেতা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে।

শুভেন্দুর গড়ে ভাঙনের জল্পনা
শুভেন্দু অধিকারী ঘনিষ্ট বিধায়ক তাপসী মণ্ডল। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরেই বিজেপির টিকিটে হলদিয়া কেন্দ্র থেকে জয়ী হন। সেই তাপসী মণ্ডল ফের তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন বলে শোনা যাচ্ছে। তবে বিধায়ক নিজে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন এখনও এই নিয়ে তিনি কোনও কথা বলতে চাননি। তবে তাপসী মণ্ডলের ঘনিষ্ঠ মহলে কিন্তু এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

তৃণমূলে বাবুল
কয়েকদিন আগেই সকলকে চমকে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। মোদী ঘনিষ্ঠ নেতা কয়েক মাস আগেই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরেই বাবুল জানিেয়ছিলেন তিনি আর রাজনীতিতে থাকতে চান না। তিনি এবার গান-বাজনা নিেয়ই থাকতে চান। তার কয়েক দিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

ফিরহাদের বার্তা
বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছিলেন বাবুলের থেকেও বড় নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। তালিকা যে দীর্ঘ তার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। নব নির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বিশ্বাসের কথাতেও সেই ইঙ্গিত মিলেছিল। তিনি বলেছিলেন অনেকেরই ক্ষোভ আছে। ক্ষোভ ছেড়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications