মমতার স্পেন সফরের খরচ কত? কোথা থেকে এলো টাকা? জানতে চেয়ে RTI শুভেন্দুর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের খরচ জানতে চেয়ে আরটিআই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সফর সঙ্গী কারা হয়েছেন তাও আরটিআইয়ের মারফৎ জানতে চেয়েছেন তিনি।
ইতিমধ্যেই স্পেন সফর সেরে দুবাইয়ে পৌঁছেছেন তিনি। স্পেনে একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যে বিনিয়োগ আনতেই তাঁর এই স্পেন সফর বলে জানিয়েেছন তিনি। স্পেন নাকি তাঁকে একাধিকবার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু যেতে পারেননি। এবার কিনি যাওয়ার সুযোগ পেয়েছেন বলে জানিয়েিছলেন।

১২ দিনের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে স্পেনে গিেয়ছিলেন তিনি। দুবাইয়ে দেখা হয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে। সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়েকে শ্রীলঙ্কায় আমন্ত্রণ জানিয়েছেন রনিল বিক্রমসিংহ। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাণিজ্য সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। এই নিয়ে কটাক্ষ করতেও ছা়ড়েননি বিরোধীরা। শ্রীলঙ্কার নিজেরই হাঁড়ির হাল দশা। তারা আবার কি বিনিয়োগ করবেন বলে কটাক্ষ করেছিল বিজেপি।
রাজ্যের িবরোধী দলনেতা প্রথম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবার সরাসরি আরটিআই করলেন তিনি। টুইট করে নিজের করা সেই আরটিআইয়ের কপি শেয়ার করেছেন তিনি। রাজ্য সরকার যখন সরকারি কর্মীদের ডিএ দিতে পারছেন না টাকা নেই বলে। সেখানে কীভাবে বিদেশ সফরের টাকা পাচ্ছেন তিনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেকারণে রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতর ও পর্যটন দফতরের কাছে তথ্য তলব করেছেন তিনি।
আরটিআইয়ে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীদের সম্পর্কেও তথ্য জানতে চেয়েছেন তিনি। কতজন সফর সঙ্গী হিসেবে গিয়েছেন? তাঁদের পদ কী? কিসের ভিত্তিতে তাঁদের মুখ্যমন্ত্রীদের সফর সঙ্গী হিসেবে বাছাই করা হয়েছে? কতজন সফরসঙ্গী মাঝপথে যোগ দিয়েছেন? বিদেশ সফরে হোটেল খরচ, যাতায়াতের খরচ, বিমান ভাড়া কত? এরকম একাধিক তথ্য তিনি জানতে চেয়েছেন।












Click it and Unblock the Notifications