এখনও পুরভোট করাতে পারছে না, উপনির্বাচন নিয়ে এত তাড়া কেন? তৃণমূলকে নিশানা শুভেন্দুর

এখনও পুরভোট করাতে পারছে না, উপনির্বাচন নিয়ে এত তাড়া কেন? তৃণমূলকে নিশানা শুভেন্দুর

বিধানসভা উপনির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের তৎপরতা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছেন উপনির্বাচন করাতে এত তাড়া কেন। পুরভোট করাতে পারছে না াৃযারা করোনা পরিস্থিতি বলে তাঁরা এত তাড়া কেন দিচ্ছে উপনির্বাচন করানোর জন্য। প্রসঙ্গত এই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উপনির্বাচন নিয়ে তৎপরতা

উপনির্বাচন নিয়ে তৎপরতা

উপনির্বাচন করানোর নিয়েে তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। গতকালই শাসক দলের চার বিধায়ক নির্বাচন কমিশনে গিয়ে উপনির্বাচন করানোর দাবি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে ৭ দিন প্রচারের সময় দিয়ে উপ নির্বাচনের দিন ঘোষণা করুক কমিশন। রাজ্যে এখন করোনা পরিস্থিতি অনেকটাই উন্নত বলে তৃণমূুল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

কটাক্ষ শুভেন্দুর

কটাক্ষ শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসের বিধানসভা উপনির্বাচন করানোর তৎপরতা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছেন যাঁরা করোনার কারণ দেখিয়ে পুরভোট করাতে পারছেন না, লোকাল ট্রেন টালু করতে পারছেন না। তাঁরা উপনির্বাচন করানোর জন্য এত তাড়া কেন দিচ্ছেন। এর আগেউ উপনির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের তৎপরতাকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু।

উপনির্বাচনে লড়বেন মমতা

উপনির্বাচনে লড়বেন মমতা

এক্ষেত্রে সবতেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বিধানসভা ভোটে তৃণমূল জিতলেও জিততে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তিনি। শুভেন্দু অধিকারীর কাছ হার স্বীকার করতে হয়েছিল তাঁকে। তারপরেও তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। সেকারণে তাঁকে ৬ মাসের মধ্যে কোনওএকটি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। ভোটের ফলাফল প্রকাশের পর ২ মাস পার হয়ে গিয়েছে। তাই উপনির্বাচন করানোর জন্য তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস।

ভবানীপুরে লড়বেন মমতা

ভবানীপুরে লড়বেন মমতা

ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন মমতা। এই কেন্দ্রের নির্বাচিত প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। শোভন দেব চট্টোপাধ্যায় প্রার্থী হবে খড়দা থেকে। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+