সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশির অভিযোগ! রাজ্য পুলিশের নিশানায় বিজেপি বিধায়ক
কোনও রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিংহের বাড়িতে পুলিশি তল্লাশির অভিযোগ উঠল বৃহস্পতিবার।
কোনও রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিংহের বাড়িতে পুলিশি তল্লাশির অভিযোগ উঠল বৃহস্পতিবার। স্থানীয় সূত্রের খবর, আগে থেকে কোনরকম জানান না দিয়েই হঠাৎ করে বিধায়ক সুনীল সিং এর বাড়িতে হানা দেয় পুলিশের একটি টিম। তাদের কাছে বিধায়কের বাড়ি সার্চ করার জন্য অনুমতি আছে কিনা জানতে চাওয়া হলে কোনও উত্তর দেননি তদন্তকারী পুলিশ অফিসাররা।

বৃহস্পতিবার সন্ধেয় সেই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ ওঠে, ভাটপাড়ার পরে গারুলিয়াকে অশান্ত করতে চাইছে প্রশাসন। সেই কারণেই বিজেপি নেতা তথা এলাকার বিধায়ক সুনীল সিংহের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশের কাছে সার্চ ওয়ারেন্টও নেই বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর গণ্ডগোলে এক পুলিশ কনস্টেবল এর রিভলবার খোয়া যায়। এই ঘটনায় পুলিশ জগদ্দল থেকে একজনকে গ্রেফতার করেছে। সেই জেরায় জানায় ওই
বন্দুকটি গারুলিয়া পুরসভার কাছে একজনের বাড়িতে আছে। পুলিশ অবশ্য এদিন সেই সেই রিভলবারটি তল্লাশিতে পায়নি।












Click it and Unblock the Notifications