স্ত্রীয়ের পরামর্শেই তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা বিজেপি বিধায়কের! রাজনীতি নেই বললেন সায়ন্তিকা

স্ত্রীয়ের পরামর্শেই তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা বিজেপি বিধায়কের! রাজনীতি নেই বললেন সায়ান্তিকা

গত কয়েকদিন আগে তাঁকে দেখে চোর স্লোগান দেন সায়ন্তিকা। শুধু তাই নয়, রীতিমত তুলোধোনা পর্যন্ত করেছিলেন তিনি। আর তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার খবর শুনেই ছুটে গেলেন তাঁর কাছে। শুধু যাওয়া নয়, অভিনেত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক সারলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা। আর এই সাক্ষাৎ ঘিরেই জেলা জুড়ে শুরু হয়ে জোর জল্পনা।

যদিও বিজেপি বিধায়কের দাবি, এই মধ্যে জল্পনার কিছু নেই। শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ করতে সায়ান্তিকার সঙ্গে দেখা করতে আসা। কার্যত একই দাবি করেছেন অভিনেত্রীও। সায়ান্তিকার মতে, এর মধ্যে কোনও রাজনীতির বিষয়ই নেই।

 দুর্ঘটনার মধ্যে পড়ে সায়ান্তিকার গাড়ি

দুর্ঘটনার মধ্যে পড়ে সায়ান্তিকার গাড়ি

এবার বিধানসভাতে বাঁকুড়া থেকে প্রার্থী করা হয় সায়ান্তিকাকে। কিন্তু বিজেপির কাছে হারতে হয়। যদিও এরপর থেকে সে জেলায় মাটি কামড়ে পড়ে রয়েছেন অভিনেত্রী। কি কারনে তিনি হারলেন তা বোঝার চেষ্টা করছেন। গত মঙ্গলবার বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার মধ্যে পড়ে সায়ান্তিকার গাড়ি। পুলিশের পাইলট থাকা সত্ত্বেও একটী ১২ চাকার লরির সঙ্গে ধাক্কা হয় তাঁর গাড়ি। কোনও রকমে প্রানে রক্ষা পান তিনি। তবে ব্যাপক চোট পেয়েছেন তৃণমূল নেত্রী। হাতে এবং পিঠে চোট লাগে তাঁর। এই ঘটনায় তীব্র আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। ঘটনার পর আপাতত ফের বাঁকুড়াতেই ফিরে গিয়েছেন সায়ান্তিকা।

ফুলের তোড়া হাতে আসেন বিজেপি বিধায়ক

ফুলের তোড়া হাতে আসেন বিজেপি বিধায়ক

আর এই খবর শোনার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন বিধায়ক। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ফুলের তোড়া হাতে আসেন বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা। এই মুহূর্তে বাঁকুড়ার সার্কিট হাউসে রয়েছেন সায়ান্তিকা। সেখানেই পৌঁছে যান বিধায়ক। বেশ কিছুক্ষণ তাঁদের কথা হয়। কেমন আছেন। কীভাবে এই ঘটনা তা বিস্তারিত সায়ান্তিকার কাছে জানতে চান বিজেপি বিধায়ক। প্রায় কিছুক্ষণ দুজনের কথা হয়। তবে এই সাক্ষাৎ ঘিরেই শুরু হয় জোর জল্পনা।

আলাপ হয় বিধানসভা নির্বাচনের সময়ে

আলাপ হয় বিধানসভা নির্বাচনের সময়ে

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি। তিনি বলেন, সায়ান্তিকার সঙ্গে আলাপ হয় বিধানসভা নির্বাচনের সময়ে। সে আমার ছোট বোনের মতো। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আর তাই আমার স্ত্রী একবার সায়ান্তিকাকে দেখে যেতে বললেন। আর সেই কারনেই এখানে আসা। দেখা করে কথা বলে আশ্বস্ত হলাম। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই বলেই জানান বিজেপি বিধায়ক। অন্যদিকে সায়ান্তিকাও বলেন, কেমন আছি তা জিজ্ঞেস করতেই উনি এসেছিলেন। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই দাবি তাঁর।

সৌজন্যের রাজনীতি

সৌজন্যের রাজনীতি

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিজেপি এই বিধায়কের গাড়ির সামনে চোর স্লোগান তুলে বিক্ষভ দেখান সায়ান্তিকা। আর আজ তা এভাবেই নীলাদ্রি ফেরালেন বলে দাবি রাজনৈতিকমহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+