Breaking: বঙ্গ বিজেপিতে ভাঙনের চোরা স্রোত, ২১-র মঞ্চে গেরুয়া শিবিরের চার বিধায়কের যোগদানের জল্পনা

Breaking: বঙ্গ বিজেপিতে ভাঙনের চোরা স্রোত, ২১-র মঞ্চে গেরুয়া শিবিরের চার বিধায়কের যোগদানের জল্পনা

২১-র মঞ্চে টিএমসিতে যোগ দিতে পারেন বিজেপির একাধিক বিধায়ক। নতুন জল্পনার পারা চড়তে শুরু করেছে। সূত্রের খবর মেদিনীপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সহ চার বিধায়ক শহিদ সমাবেশের মঞ্চে যোগ দেবেন টিএমসিতে। অনেক দিন ধরেই হিরনকে বিজেপিতে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না।

Breaking: বঙ্গ বিজেপিতে ভাঙনের চোরা স্রোত, ২১-র মঞ্চে গেরুয়া শিবিরের চার বিধায়কের যোগদানের জল্পনা

বিজেপিতে ভাঙনের চোরা স্রোত

একুশের ভোটের পর থেকেই ভাঙতে শুরু করেছে বিজেপি। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত। কয়েকদি আগেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তালিকায় যে আরও নেতারা রয়েছে তা নিয়ে আগে থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। ভাঙন রুখতে দিল্লি থেকে শাহ-নাড্ডারা হাজির হয়েছিলেন। কিন্তু তাতে খুব একটা সুরাহা হয়নি সমস্যার। একাধিক বিজেপি নেতা বিক্ষুব্ধ হয়ে রয়েছেন।

টিএমসিতে যোগ দেওয়ার জল্পনা

এদিকে জল্পনা শুরু হয়ে গিয়েছে একুশের মঞ্চে নাকি বিজেপির চার বিধায়ক যোগ দেবেন টিএমসিতে। তালিকায় নাম উঠে আসছে মেদিনীপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী নাম ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। এর সঙ্গে আবার উত্তরবঙ্গের এক বিধায়ক শঙ্কর ঘোষের নামও শোনা যাচ্ছে। আবার অশোক দিন্দাকে নিয়েও জল্পনা শুরু হয়েছে। কিন্তু কেউ এই িনয়ে জল্পনা নিশ্চিত করতে পারেনি।

দুই সাংসদের যোগদােনর জল্পনা

এরই মধ্যে আবার সকাল থেকে বিজেপির দুই সাংসদকে িনয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর গান্ধী পরিবারের দুই সদস্য টিএমসিতে যোগ দিতে চলেছেন। মানেকা গান্ধী এবং বরুণ গান্ধীকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তারা নাকি শহরে এসেছেন। বিজেপির সঙ্গে তাঁদের দূরত্ব অনেকটাই বেড়েছে। মনে করা হচ্ছে সেকারণেই তাঁরা বিজেপি ছেড়ে টিএমসিতে যোগ দিতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+