Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রথমবার বিধানসভায় উঠল বাংলা ভাগের দাবি! বিজেপি বিধায়কের কথায় শোরগোল

স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনার দিনেই বিধানসভার (Assembly) মধ্যে উঠল বাংলা ভাগের (partition of Bengal) দাবি। কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এই বাংলাভাগের দাবি করেন বলে জানা গিয়েছে। এই দাবির সময় তৃণ

স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনার দিনেই বিধানসভার (Assembly) মধ্যে উঠল বাংলা ভাগের (partition of Bengal) দাবি। কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এই বাংলাভাগের দাবি করেন বলে জানা গিয়েছে। এই দাবির সময় তৃণমূল বিধায়করা তীব্র প্রতিবাদ করেন। যদিও এই ব্যাপারে রাজ্য বিজেপির কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি।

 বিধানসভায় বাংলা ভাগের দাবি

বিধানসভায় বাংলা ভাগের দাবি

বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। তিনি উত্তরবঙ্গের কার্শিয়াং-এর বিধায়ক। এদিন বাজেট বিতর্কের সময় এই বিজেপি বিধায়ক অভিযোগ করেন উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। তাই বাংলা ভাগের দাবি। এইকথা তিনি বলতেই থাকবেন বলে জানিয়ে দেন। তিনি বলেন উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ বেশি।

এর আগে বিষ্ণুপ্রসাদ শর্মাই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে পৃথক গোর্খাল্যান্ডের দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, যে কোনও মূল্য পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিংকে আলাদা করতে হবে। সেটা আলাদা রাজ্য হতে পারে আবার কেন্দ্রশাসিত অঞ্চলও হতে পারে।

খারাপ কিছু বলেননি, মন্তব্য শুভেন্দু অধিকারীর

খারাপ কিছু বলেননি, মন্তব্য শুভেন্দু অধিকারীর

তবে দলের বিধায়ক বিধানসভার মধ্যে বাংলা ভাগের দাবি তুলেছেন, সেই অভিযোগ মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বিধায়ক যা বলেছেন, তাতে খারাপ কিছু বলেননি। শুভেন্দু অধিকারী বলেন, সরকার পাহাড়ে ভোট করাচ্ছে না। ২০১৩ সাল থেকে সেখানে অডিট করানো হচ্ছে না। পাহাড়া, তরাই, ডুয়ার্সকে এই সরকার বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। সেই কারণেই আলাদা রাজ্যের দাবি উঠছে বলে মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, উত্তরবঙ্গের যদি উন্নয়ন না করা হয়, জঙ্গলমহলকে যদি দাবিয়ে রাখা হয়, তাহলে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচারা দিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 আগে বিজেপি নেতৃত্ব দূরত্ব তৈরি করেছে

আগে বিজেপি নেতৃত্ব দূরত্ব তৈরি করেছে

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে আলিপুর দুয়ারের বিজেপি সাংসগ জন বার্লা উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। এরপর একাধিক বিজেপি বিধায়ক সেই দাবি তুলেছিলেন। তবে বিজেপির মধ্যে এব্যাপারে মকপার্থক্য সামনে চলে আসে। বিজেপির তরফে সতর্ক করে দিয়ে বলা হয়েছিল, নিজের এলাকার অনুন্নয়ন নিয়ে কথা বললেও, আলাদা রাজ্যে দাবি তোলা যাবে না।

 হাঁটু আস্ত থাকবে না, হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন

হাঁটু আস্ত থাকবে না, হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন

পুরভোটের প্রচারে গিয়ে আলাদা রাজ্যের দাবি নিয়ে বিরোধীদের বিশেষ করে বিজেপির নেতানেত্রীদের সতর্ক করেছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি বলেছিলেন, তৃণমূল আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করে না। কিন্তু আলাগা রাজ্যের দাবি করা জন বার্লা আর নিশীথ প্রামাণিকে মন্ত্রী করে গিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি সতর্ক করে বলেছিলেন, যাঁরা আলাদা রাজ্যের দাবি করবেন, তাঁদের যদি হিম্মত থাকে তো কোচবিহারের যে কোনও জায়গায় মিছিল করে আলাদা রাজ্যের দাবি করে দেখুন, আস্ত হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+