'হাসপাতালেই ইঞ্জিকশন প্রয়োগ করে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে', বিস্ফোরক বিধায়ক
'হাসপাতালেই ইঞ্জিকশন প্রয়োগ করে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে', বিস্ফোরক বিধায়ক
মেরে ফেলা হতে পারে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলকে! আর তা হাসপাতালের মধ্যেই করা হতে পারে। একেবারে চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। ইতিমধ্যে গরু পাচার-কাণ্ডে অনুব্রত মন্ডলকে তলব করেছে সিবিআই। কিন্তু নিজাম প্যালেস অর্থাৎ সিবিআই দফতরে যাওয়ার পথে এসএসকেএমের দিকে ঘুরে যায় অনুব্রত মন্ডলের গাড়ি। আর এরপর থেকে সরকারি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

'ভাইপো, পার্থ চট্টোপাধ্যায় সকলে জেলে যাবে'
আর এর মধ্যেই বিজেপি বিধায়কের এহেন শঙ্কা প্রকাশ। শুধু তাই নয়, এই প্রসঙ্গে বিজেপি বিধায়কের আরও দাবি, অনুব্রত মন্ডল তৃণমূলের অনেক কিছু জানেন। আর এই বিষয়ে সিবিআই তাঁকে চেপে ধরলেই তৃণমূলের সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে বলেও দাবি স্বপন মজুমদারের। এমনকি ভাইপো, পার্থ চট্টোপাধ্যায় সকলে জেলে যাবে বলেও মত তাঁর। আর সেই কারণেই হাসপাতালের মধ্যেই বীরভূম জেলার সভাপতিকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ বিজেপি বিধায়কের।

মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক
বিজেপি বিধায়কের এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। তবে অনুব্রত মন্ডল সিবিআইয়ের হাত থেকে রক্ষা পাবেন না বলেই দাবি তাঁর। স্বপন মজুমদারের দাবি, অনুব্রত মন্ডল শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে ভাবছেন সিবিআইয়ের হাত থেকে বেঁচে যাবেন। কিন্তু তা কখনই সম্ভব হবে না বলে দাবি তাঁর। আগামিদিনে সিবিআইয়ের কাছে অনুব্রত মন্ডলকে যেতেই হবে বলেও বিস্ফোরক দাবি করেন বিজেপি বিধায়ক। তাঁর মতে, ক্ষমতায় থাকতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব করতে পারেন। আর করতে অনুব্রত মন্ডলকে বিষ ইঞ্জিকেশনও দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ।

মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
বিজেপি বিধায়কের এহেন মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় রাজ্যজুড়ে। ইতিমধ্যে তৃণমূলের তরফে এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। অনুব্রত মণ্ডল সম্পর্কে অসংলগ্ন কথা বলা হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এমনকি একজন অসুস্থ মানুষকে নিয়ে এমন মন্তব্যের জন্যে ক্ষমা চাওয়া উচিৎ বলেও দাবি শাসকদলের। তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি এই মন্তব্য প্রসঙ্গে পালটা বিজেপি বিধায়ককে আক্রমণ শানিয়েছেন। জাল শংসাপত্র দিয়ে বিধায়ক হয়েছেন বলে পালটা তোপ তৃণমূলের।

গুরুতর অসুস্থ অনুব্রত মন্ডল
বেশ অসুস্থ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। একাধিক সমস্যা তৈরি হয়েছে তাঁর। তবে সম্প্রতি অনুব্রত মন্ডলের অণ্ডকোষ নষ্ট হয়ে যাওয়ার খবরও সামনে এসেছে। এমনকি বিষয়টি নিয়ে চিকিৎসকরা ভাবনা চিন্তা শুরু করেছেন বলেও খবর। আর এর মধ্যেই এহেন মন্তব্যে তীব্র বিতর্ক।












Click it and Unblock the Notifications