বিধায়ক হয়েই স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে করার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে, অস্বীকার চন্দনা বাউরির

বিধায়ক হয়েই স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে করার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে, অস্বীকার চন্দনা বাউরির

একুশের ভোটে বিজেপির যে ক'জন প্রার্থী সবার মনে দাগ কেটেছিল তাঁর একটা হল চন্দনা বাউরি৷ বাঁকুড়ার শালতোড়ার এই বিজেপি প্রার্থীর প্রশংসা করেছিল সংবাদমাধ্যম থেকে বিরোধীরা। দিনমজুর স্বামীর কুঁড়ে ঘর থেকেই রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়েছিলেন চন্দনা। জিতেও ছিলেন। জিতে জানিয়েছিলেন এত টাকা বেতন কখনও দেখেননি, এত টাকা তাঁর প্রয়োজন নেই৷ তিনি নিজের এলাকার মানুষের উন্নয়নে খরচ করবে। চন্দনার এই বক্তব্যকে সাধু বাদ জানিয়েছিলেন অনেকেই৷

বিধায়ক হয়েই স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে করার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে, অস্বীকার চন্দনা বাউরির

আসলে এটাই তো ভারতের গণতন্ত্রের মহিমা। কিন্ত এত আলো, প্রশংসায় বোধহয় কাল হল চন্দনার জন্য। বিধায়ক পদে দায়িত্ব নেওয়ার চারমাসের মাথায় স্বামী, নিজের শিশু সন্তানকে ছেড়ে প্রেমিককে বিয়ে করে ঘর ছাড়লেন চন্দনা? অন্তত এমনটাই সমস্ত সংবাদমাধ্যমে প্রকাশিত।

সূত্রের খবর বাড়ি থেকে পালিয়ে গিয়ে নিজের গাড়ির চালক এবং দলীয় কর্মী কৃষ্ণ কুন্ডুকে বিয়ে করেন চন্দনা। সে ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এসে গিয়েছে৷ এরপর এই বিয়ের খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানায় গিয়ে অভিযোগ জানান চন্দনার স্বামী। পুলিশ চন্দনা ও কৃষ্ণাকে ডেকে পাঠায়৷ কৃষ্ণাও আগে থেকে বিবাহিত। তার স্ত্রীও অভিযোগ জানিয়েছেন৷ এরপর থানা থেকে চন্দনাকে তার আগের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়৷

যদিও এরপরই বৃহস্পতিবার দুপুরে নিজের প্রথম স্বামীকে নিয়ে একটি ফেসবুক লাইভ করেন চন্দনা। সেখানে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্য বলেন। এবং স্বামীকে পাশে নিয়েই বলেন তাদের মধ্যে সামান্য পারিবারিক ঝামেলা হয়েছিল৷ স্বামী মাথাগরম করে থানায় চলে যান। এখন বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে৷ সংবাদমাধ্যম ও বিরোধিরা চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে মিথ্যে খবর ছড়াচ্ছে। যদিও সংবাদমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় বিয়ে করেছিলেন চন্দনা।

বিষয়টি নিয়ে ক্ষোভে ফুসছে এলাকার বিজেপি সমর্থকরা। চন্দনার এরকম আচরণ মেনে নিতে পারছেন মা তারা। সূত্রের খবর সহজ-সরল দিনমজুর পরিবারের চন্দনা বিধায়ক হওয়ার পর থেকেই পালটে যেতে থাকেন৷ হাতে টাকা আসায় তার খাওয়াদাওয়া, পোশাক, যাওয়াতও বদলেছে অনেকটাই। যদিও এই সমস্ত অভিযোগকে অস্বীকার করে চন্দনা বলেছেন তিনি এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+