ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, এবার হোয়াটঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিধায়ক অশোক দিন্দা, কী বললেন দিলীপ
ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, এবার হোয়াটঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিধায়ক অশোক দিন্দা, কী বললেন দিলীপ
ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তারকা বিজেপি বিধায়ক
অশোক দিন্দা। যদিও বিধায়কদের গ্রুপে এখনও তিনি রয়েছেন তবে সাংগঠনিক গ্রুপ থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন। অশোক দিন্দার এই আচরণকে আবার কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন, কেন যে এরা থাকে আর কেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ে?

বিদ্রোহী অশোক দিন্দা
এবার রাজ্য বিজেপির তারকা নেতা অশোক দিন্দা প্রকাশ্যে বিদ্রোহী হয়ে উঠলেন। সূত্রের খবর দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। অশোর প্রথম নন। এর আগে একাধিক বিজেপি নেতা দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন। সেই তালিকায় রয়েছেন সৌমিত্র খাঁ, অনুপম হাজরার মত নেতারাও। অশোক দিন্দা তাতে নতুন সংযোজন। একের পর এক বিজেপি নেতা বিদ্রোহী হয়ে উঠেছে। অশোক দিন্দার এই পদক্ষেপে ফের জল্পনা বাড়িয়েছে। সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেও অশোক দিন্দা বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়েন নি।

দিলীপের কটাক্ষ
অশোক দিন্দার এই হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন, কে বা কারা এই সব গ্রুপে থাকেন এবং কেনই বা গ্রুপ ছাড়েন। এই সব গ্রুপে আমি বিশ্বাস করি না। দিলীপ ঘোষে এই কটাক্ষ দলের অন্দরের বিদ্রোহ ধামা চাপা দেওয়া যাবে না। কারণ বঙ্গ বিজেপির যে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই অন্তর্দ্বন্দ্ব তাতে কোনও সন্দেহ নেই। তার দেরেই এক প্রকার আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি।

সুকান্ত বনাম দিলীপ
একুশের ভোটের পর দিলীপ ঘোষকে সরিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্বে আনা হয়েছে সুকান্ত মজুমদারকে। কিন্তু সুকান্ত মজুমদার যে নেতৃত্বে অসফল তা প্রকট হয়ে উঠেছে। দিলীপ ঘোষ নিজে সুকান্ত মজুমদারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি রীতি মত প্রকাশ্যেই সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যেভাবে রাজ্য নেতৃত্ব ব্যর্থ তার জেরেইএই পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ বিজেপিতে।

অনুপম হাজরার বিতর্কিত পোস্ট
গত কয়েক দিন ধরেই বিজেপির অন্দরে বিদ্রোহ প্রকট হয়ে উঠেছে। একের পর এক বিজেপি নেতা পদ ছাড়তে শুরু করে দিয়েছেন। সুকান্ত মজুমদার, রীতেশ তিওয়াড়িকে সরিয়ে দেওয়ার পর শান্তনু ঠাকুরও বিদ্রোহী হয়ে উঠেছেন। তিনি বিদ্রোহীদের নিয়ে আলাদা করে বৈঠক করেছেন। মালদহের বিধায়ক খগেন মুর্মুকে নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই নদিয়া এবং মুর্শিদাবাদে বিদ্রোহী হয়ে উঠছেন বিজেপি নেতারা। একের পর এক পদ ছাড়তে শুরু করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications