বিজেপিকে ধাক্কা দিয়ে মন্ত্রী সস্ত্রীক যোগ দিলেন কংগ্রেসে! ভোটের মুখে ভাঙন গেরুয়া শিবিরে
গোয়ার প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা মাইকেল লোবো তাঁর স্ত্রী ডেলিলা লোবোকে নিয়ে যোগ দিলেন কংগ্রেসে যোগ দিলেন। মঙ্গলবার পানাজিতে লোবো দম্পতি কংগ্রেসে যোগ দিয়ে বিজেপিকে ধাক্কা দিলেন বিধানসভা নির্বাচনের আগে।
গোয়ার প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা মাইকেল লোবো তাঁর স্ত্রী ডেলিলা লোবোকে নিয়ে যোগ দিলেন কংগ্রেসে যোগ দিলেন। মঙ্গলবার পানাজিতে লোবো দম্পতি কংগ্রেসে যোগ দিয়ে বিজেপিকে ধাক্কা দিলেন বিধানসভা নির্বাচনের আগে। সোমবার মাইকেল লোবো বিজেপি বিধায়ক ও মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

মাইকেল লোবো ক্যালাঙ্গুট বিধানসভা কেন্দ্র থেকে গতবার জয়ী হয়েছিলেন। গোয়া মন্ত্রিসভায় তিনি বন্দর ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করেন। গোয়ার প্রাক্তন বিজেপি মন্ত্রী মাইকেল লোবো এবং তার স্ত্রী ডেলিলা লোবো পানাজিতে কংগ্রেসে যোগ দেন। বিজেপি ছেড়েই তিনি শাসকদলের বিরুদ্ধে গর্জে ওঠেন।
লোবো বলেন, "ভোটাররা আমাকে বলেছেন, বিজেপি আর সাধারণ মানুষের দল নয়। তৃণমূলস্তরের কর্মীরা এই দলে উপেক্ষিত বোধ করছেন। সোমবার, মায়েম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক প্রবীন জান্তেও বিজেপি ছেড়ে দিয়েছেন। এ মাসে চারজন বিজেপি বিধায়ক পদত্যাগ করেছেন। তাঁরা হলেন লোবো, জান্তে, কার্লোস আলমেদা এবং প্রাক্তন বনমন্ত্রী আলিনা সালদানহা।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইটারে বলেছেন, কিছু নেতার দলত্যাগ রাজ্যে সুশাসন আনা বিজেপির অ্যাজেন্ডাকে বাধা দেবে না। ভারতীয় জনতা পার্টি একটি বড় পরিবার যা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে মাতৃভূমির সেবা করে চলেছে! লোভ এবং ব্যক্তিগত স্বার্থের অ্যাজেন্ডা পূরণের জন্য কিছু নেতা দলত্যাগ করে আমাদের সুশাসনের অ্যাজেন্ডাকে বাধা দিতে পারে না।
তিনি বলেনস "গোয়ার মানুষ এক দশক ধরে বিজেপির শাসন ও উন্নয়নের মডেল দেখেছে এবং আমি নিশ্চিত যে তারা আমাদের তাদের সেবার জন্য আরও একটি মেয়াদ দেবে। জয় হিন্দ, জয় গোয়া।" একদিন আগেই নির্দল বিধায়ক তথা রাজ্যের শিল্প ও সংস্কৃতিমন্ত্রী হিসাবে পদত্যাগ করেন।
৪০ আসনবিশিষ্ট গোয়ায় বিধানসভা কেন্দ্রের নির্বাচন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ১০ মার্চ। তার আগে গোয়ার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। হঠাৎ করেই কংগ্রেসের পালে হাওয়া লেগে গিয়েছে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতাদের ঘরওয়াপসি তো হচ্ছেই, বিজেপি ছেড়েও কংগ্রেসে ফিরছেন অনেকে।
আবার কংগ্রেসের হাত ধরার ইচ্ছাপ্রকাশও করেছেন তৃণমূল। শারদ পাওয়ার আবার কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সমন্বয়ের মধ্যস্থতা শুরু করেছেন। মোট কথা বিজেপিকে হারাতে বিরোধী ঐক্য গড়ে তুলতে তৎপর হচ্ছে প্রায় সমস্ত বিরোধী দলই। কংগ্রেস ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লক পার্টির সঙ্গে জোট গড়েছে। আর তৃণমূল জোট গড়েছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে।












Click it and Unblock the Notifications