গ্রেফতারির আশঙ্কা বিজেপির মন্ত্রী নিশীথ প্রামাণিকের, সুরক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

গ্রেফতারি এড়াতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার সুরক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেন বিজেপির সাংসদ মন্ত্রী। ২০১৮ সালে একটি খুনের মামলায় তিনি অভিযুক্ত। সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তাঁর সুরক্ষাকবচ বাতিল করেছে।

কোচবিহারের এক সময়ের দাপুটে তৃণমূল নেতা ছিলেন নিশীথ প্রামাণিক। পরে দলবদল করে তিনি বিজেপিতে যান। গত লোকসভা ভোটে জিতে প্রথমে সাংসদ হন। তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি করা হয় তাঁকে। ২০১৮ সালে এক যুবককে খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন নিশীথ প্রামাণিক।

গ্রেফতারির আশঙ্কা বিজেপির মন্ত্রী নিশীথ প্রামাণিকের

এরপর সেই মামলার তদন্ত গতি বাড়ায় পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সুরক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে সার্কিট বেঞ্চ। বিচারপতি জানিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ জানুয়ারি।

পুলিশ চাইলে তদন্তের স্বার্থে নিশীথ প্রামাণিককে এর মধ্যে গ্রেফতার করতে পারে। এই ঘটনাতেই কোচবিহার জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেফতার হতে পারেন। এই আশঙ্কা অতি সম্প্রতি তৈরি হয়েছে। সেই বিষয়টি আন্দাজ করেই নিশীথ প্রামাণিক এবার সুপ্রিম কোর্টে আবেদন করলেন।

পশ্চিমবঙ্গের অবস্থা ভালো নয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে গ্রেফতার করা হতে পারে। অবিলম্বে সুরক্ষাকবচ দিন। এই মর্মে সুপ্রিম কোর্টে পিটিশন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যে কোনও মূল্যে তিনি এখন সুরক্ষাকবচ চাইছেন। এ কথা পরিষ্কার রাজনৈতিক মহলে।

আগামী সোমবার এই আবেদনের উপর শীর্ষ আদালতে শুনানি হবে। এমন কথাই শোনা যাচ্ছে। তবে এর মধ্যে পুলিশ কি তাঁকে গ্রেফতার করতে পারে? সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লোকসভা ভোট হতে আর মাত্র কয়েক মাস বাকি। ভোটের আগে নিশীথ প্রামাণিককে ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে কোচবিহার জেলায়।

কোচবিহারে বিজেপির অন্দরে ভাঙণও দেখা দিয়েছে। বিজেপি কর্মীরা দলবদল করে তৃণমূলে যাচ্ছেন মাঝেমধ্যেই। সম্প্রতি নিশীথ প্রামাণিকের জ্যাঠতুতো ও খুড়তুতো দুই ভাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূল নেতা উদয়ন গুহের নেতৃত্বে শুরু হয়েছে দলবদল প্রক্রিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+