'আইনশৃঙ্খলা নিয়ে সচেতন না হলে কঠোর পদক্ষেপ হবে, শিবপুর কাণ্ড নিয়ে মমতাকে হুঁশিয়ারি অনুরাগ ঠাকুরের
শিবপুরের পরিস্থিতি নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক না করা হলে কড়া পদক্ষেপ করা হবে। আগে থেকে যদি অশান্তির খবর ছিল তাহলে পর্যাপ্ত পুলিশ কেন সেখানে মোতায়েন করা হয়নি বলে সওয়াল করেছেন অনুরাগ ঠাকুর।

মমতাকে হুঁশিয়ারি অনুরাগের
শিবপুরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'মুখ্যমন্ত্রীর কাছে আভাস থাকলে যথেষ্ট পুলিশ কেন ছিল না, এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই চোখ বন্ধ করে ছিলেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সচেতন না হলে কঠোর পদক্ষেপ হবে'। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাম নবমীর দিন মিছিল করে অশান্তি করার চক্রান্ত করছে বিজেপি।

রিপোর্ট তলব অমিত শাহের
রামনবমীর দিন থেকে অশান্ত হাওড়ার শিবপুর। সেখানে দফায় দফায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছে। পুলিশ নিরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ বিজেপি। ঘটনার পরেই রাজ্যপালকে ফোন করেন অমিত শাহ। কী ঘটনা ঘটেছে তার রিপোর্ট তলব করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। েসই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকেও পরিস্থিতি জানতে েচয়ে ফোন করেছিলেন অমিত শাহ।

এনআইএ তদন্তের দাবি
ইতিমধ্যেই শিবপুরের ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার দিল তিনি এলাকায় গিয়ে হাওড়া পুলিশ কমিশনারেটের সিপির কাছে গিয়ে সিডি জমা দিয়ে এসেছে। এই ঘটনার নেপথ্যে রাষ্ট্রবিরোধী শক্তি কাজ করছে বলে দাবি করেছেন তিনি। এই নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। পুরো ঘটনা তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

মমতার দাবি
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও অশান্তি ছড়ানোর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে প্রকাশ্যেই দাবি করেছেন। ঘটনার দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ছবি প্রকাশ করে দেখিয়েছিলেন, রামনবমীর দিন বন্দুক নিয়ে মিছিল করেছিল বিজেপি। অশান্তিতে প্ররোচনা দিয়েছিল তারা। সেই অশান্তি ছড়ানোর কারণেই রাম নবমীর মিছিলে অস্ত্র নিয়ে আস্ফালন করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications